Jeremiah 51:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক ধাবক অন্য ধাবকের কাছে ধাবিত হচ্ছে, বার্তাবহ বার্তাবহের কাছে যাচ্ছে, যেন ব্যাবিলনের বাদশাহ্‌কে এই বার্তা দেওয়া হয় যে, তার নগরের চারদিক অন্যেরা দখল করে নিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একের পর এক সংবাদদাতারা আসছে, এক দূতের পিছনে আর এক দূত আসছে, যেন ব্যাবিলনের রাজাকে সংবাদ দিতে পারে, যে তার সমগ্র রাজ্য অধিকৃত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধাবক ধাবকের কাছে, ধাবিত হইতেছে, বার্ত্তাবহ বার্ত্তাবহের কাছে যাইতেছে, যেন বাবিল-রাজকে এই বার্ত্তা দেওয়া হয় যে, তাহার নগর চারিদিকে পরহস্তগত হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধাবক ধাবকের কাছে, ধাবিত হইতেছে, বার্তাবহ বার্তাবহের কাছে যাইতেছে, যেন বাবিল-রাজকে এই বার্তা দেওয়া হয় যে, তাহার নগর চারিদিকে পরহস্তগত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সংবাদদাতার পর সংবাদদাতা এবং দূতের পর দূত চলেছে বাবিলের রাজার কাছে ঘোষণা করতে যে, তার গোটা শহরটাই অধিকার করা হয়েছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সংবাদদাতার পর সংবাদদাতা এবং দূতের পর দূত চলেছে ব্যাবিলনের বাদশাহ্‌র কাছে ঘোষণা করতে যে, তার গোটা শহরটাই অধিকার করা হয়েছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একের পর এক দূত ছুটে যাচ্ছে ব্যাবিলনরাজের কাছে এই সংবাদ নিয়ে, যে তাঁর নগরী ব্যাবিলন ভেঙ্গে পড়েছে চারিদিক থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন বার্তাবাহককে অন্য জন অনুসরণ করছে| বার্তাবাহকরাই বার্তাবাহকদের অনুসরণ করছে| তারা বাবিলের রাজাকে বলে যে তার সমগ্র শহর অধিকৃত হয়ে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সংবাদদাতার প্রচার করার জন্য অন্য সংবাদদাতার কাছে এবং দূতের অন্য দূত কাছে চলেছে, যেন বাবিলের রাজার কাছে খবর দেওয়া যায় যে, তার শহরটাই অধিকার করা হয়েছে।