Jeremiah 51:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ বাহিনীগণের মাবুদ, ইসরাইলর আল্লাহ্‌, এই কথা বলেন, ব্যাবিলন-কন্যা শস্য-মাড়াইকালীন খামার-স্বরূপ; স্বল্পকাল মধ্যে তার জন্য ফসল কাটার সময় উপস্থিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “ব্যাবিলন-কন্যা শস্য মাড়াই করা খামারের মতো হয়েছে, উপযুক্ত সময়ে সে পদদলিত হয়েছে; তার মধ্য থেকে ফসল কাটার সময় শীঘ্র উপস্থিত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, বাবিল-কন্যা শস্যমর্দ্দনকালীন খামারস্বরূপ; স্বল্পকাল মধ্যে তাহার জন্য ফসল কাটিবার সময় উপস্থিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলর ঈশ্বর, এই কথা কহেন, বাবিল-কন্যা শস্যমর্দনকালীন খামারস্বরূপ; স্বল্পকালের মধ্যে তাহার জন্য ফসল কাটিবার সময় উপস্থিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, “বাবিল-কন্যা শস্য মাড়াই করবার সময়কার খামারের মত হয়েছে; ফসল কাটবার মত তাকে কেটে ফেলবার সময় শীঘ্রই আসবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি, “ব্যাবিলন্তকন্যা শস্য মাড়াই করবার সময়কার খামারের মত হয়েছে; ফসল কাটবার মত তাকে কেটে ফেলবার সময় শীঘ্রই আসবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনতিবিলম্বে শত্রুসৈন্য তাদের হত্যা করবে এবং খামারে শস্য মাড়াই করার মত তাদের মাড়াবে। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, “বাবিল হচ্ছে একটি মাড়ানো ভূমির মতো| ফসল কাটার সময় লোকরা শস্য ঝাড়ে তাকে তুষ থেকে আলাদা করবার জন্য| বাবিলকে মারবার সময় খুব শীঘ্রই আসছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বাহিনীগনের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, “বাবিলের মেয়ে শস্য মাড়াই করা খামারের মত; কিছুদিনের র মধ্যেই তার ফসল কাটার দিন চলে আসবে।