Jeremiah 51:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার আমাকে গ্রাস করেছেন, আমাকে চূর্ণ করেছেন, আমাকে শূন্যপাত্রস্বরূপ করেছেন, আমাকে দানবের মত গ্রাস করেছেন, আমার উপাদেয় খাবার দ্বারা তার উদর পূর্ণ করেছেন, আমাকে দূর করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার আমাদের গ্রাস করেছেন, তিনি আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলেছেন, তিনি আমাদের শূন্য কলশির মতো করেছেন। সাপের মতো তিনি আমাদের গ্রাস করেছেন এবং আমাদের পুষ্টিকর আহারে নিজের উদরপূর্তি করেছেন, তারপর আমাদের বমন করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল-রাজ নবূখদ্রিৎসর আমাকে গ্রাস করিয়াছেন, আমাকে চূর্ণ করিয়াছেন, আমাকে শূন্যপাত্রস্বরূপ করিয়াছেন, আমাকে নাগবৎ গ্রাস করিয়াছেন, আমার উপাদেয় ভক্ষ্য দ্বারা আপন উদর পূর্ণ করিয়াছেন, আমাকে দূর করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল-রাজ নবূখদ্নিৎসর আমাকে গ্রাস করিয়াছেন, আমাকে চূর্ণ করিয়াছেন, আমাকে শূন্যপাত্রস্বরূপ করিয়াছেন, আমাকে নাগবৎ গ্রাস করিয়াছেন, আমার উপাদেয় ভক্ষ্য দ্বারা আপন উদর পূর্ণ করিয়াছেন, আমাকে দূর করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের লোকেরা বলছে, “বাবিলের রাজা নবূখদ্নিৎসর আমাদের গ্রাস করেছেন, আমাদের চুরমার করেছেন, আমাদের খালি কলসীর মত করেছেন। দানবের মত তিনি আমাদের গিলে ফেলেছেন এবং আমাদের ভাল ভাল খাবার দিয়ে তাঁর পেট ভরেছেন, আর তার পরে আমাদের এঁটোকাঁটার মত দূর করে দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের লোকেরা বলছে, “ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার আমাদের গ্রাস করেছেন, আমাদের চুরমার করেছেন, আমাদের খালি কলসীর মত করেছেন। দানবের মত তিনি আমাদের গিলে ফেলেছেন এবং আমাদের ভাল ভাল খাবার দিয়ে তাঁর পেট ভরেছেন, আর তার পরে আমাদের এঁটোকাঁটার মত দূর করে দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনরাজ গ্রাস করেছে জেরুশালেমকে, করছে দলিত মথিত, শূন্য করেছে আমায় জলশূন্য পাত্রের মত, গ্রাস করেছে দানবের মত। তার আকাঙ্ক্ষিত বস্তু সে নিয়ে গেছে, ছুড়ে ফেলে গেছে বাকী সব কিছু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের লোকরা বলবে, “বাবিলের রাজা নবূখদ্রিত্সর অতীতে আমাদের ধ্বংস করেছে| অতীতে নবূখদ্রিত্সর আমাদের আঘাত করেছে| আমাদের লোকদের দূরে নিয়ে গিয়ে আমাদের খালি পাত্রের মতো করে ছেড়েছে| সে আমাদের সমস্ত ভালো জিনিষগুলি নিয়ে গিয়েছিল এবং আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছিল| সে একজন দৈত্যাকার দানব যে ভরপেট না হওয়া পর্যন্ত সব কিছুকে খেয়ে নেয়| সে আমাদের যা কিছু ভালো ছিল তা নিয়ে নিয়ে আমাদের দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেম বলে, ‘বাবিলের রাজা নবূখদনিৎসর আমাকে গ্রাস করেছেন, আমাকে চুরমার করেছেন, আমাকে খালি পাত্রের মত করেছেন। দানবের মত তিনি আমাকে গিলে ফেলেছেন। আমার ভাল খাবার দিয়ে তাঁর পেট ভর্তি করেছেন, তারপর আমাকে দূর করে দিয়েছেন’।