Jeremiah 51:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমার ঝগড়া নিষ্পন্ন করবো; তোমার জন্য প্রতিশোধ নেব এবং তার সমুদ্রকে পানিশূন্য ও তার ফোয়ারাকে শুকিয়ে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: “দেখো, আমি তোমাদের পক্ষসমর্থন করব ও তোমাদের পক্ষে প্রতিশোধ নেব; আমি তার সমুদ্রকে জলশূন্য করব ও তার জলের উৎসগুলিকে শুকনো করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার বিবাদ নিষ্পন্ন করিব; তোমার জন্য প্রতিশোধ লইব, এবং তাহার সমুদ্রকে জলশূন্য ও তাহার উনুইকে শুষ্ক করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার বিবাদ নিষ্পন্ন করিব; তোমার জন্য প্রতিশোধ লইব, এবং তাহার সমুদ্রকে জলশূন্য ও তাহার উনুইকে শুষ্ক করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সদাপ্রভু বলছেন, “হে যিরূশালেম, আমি তোমার পক্ষ হব এবং তোমার হয়ে প্রতিশোধ নেব; আমি তার সাগর শুকিয়ে ফেলব এবং সব ফোয়ারা শুকনা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মাবুদ বলছেন, “হে জেরুজালেম, আমি তোমার পক্ষ হব এবং তোমার হয়ে প্রতিশোধ নেব; আমি তার সাগর শুকিয়ে ফেলব এবং সব ঝর্ণা শুকনা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, প্রভু পরমেশ্বর জেরুশালেমের লোকদের বললেন, আমি তামাদের বিবাদ নিষ্পত্তি করব, এবং তোমাদের প্রতি যে অন্যায় উৎপীড়ন তারা করেছে, আমি তার প্রতিশোধ নেব। শুকিয়ে যাবে ব্যাবিলনের সমস্ত জলের উৎস, নদীতে আর বইবে না স্রোতের ধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু বলেন, “যিহূদা, আমি তোমাকে রক্ষা করব| বাবিলের শাস্তি প্রদান আমি নিশ্চিত করব| আমি বাবিলের সমুদ্রের জল শুকিয়ে দেব এবং তার জলের প্রবাহ বন্ধ করে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি তোমার পক্ষ সমর্থন করব এবং তোমার জন্য প্রতিশোধ নেব। কারণ আমি বাবিলের জল শুকিয়ে ফেলব এবং সব উনুইকে শুকনো করব।