Jeremiah 51:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ব্যাবিলন ধ্বংসস্থান, শিয়ালদের বাসস্থান, বিস্ময় ও বিদ্রূপের বিষয় এবং জনবসতিহীন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলন হবে এক ধ্বংসের স্তূপ, শিয়ালদের থাকার আস্তানা, সে হবে এক বিভীষিকা ও বিদ্রুপের পাত্র, এমন স্থান, যেখানে কেউ বসবাস করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাবিল ঢিবীময়, শৃগালদের বাসস্থান, বিস্ময়ের ও শিশ শব্দের বিষয়, এবং নিবাসীবিহীন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাবিল ঢিবিময়, শৃগালদের বাসস্থান, বিস্ময়ের ও শিস শব্দের বিষয়, এবং নিবাসীবিহীন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিল হবে একটা ধ্বংসের ঢিবি, শিয়ালদের বাসস্থান এবং ঠাট্টা-বিদ্রূপের পাত্র। সেখানে কেউ বাস করবে না; তার অবস্থা দেখে লোকেরা হতভম্ব হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলন হবে একটা ধ্বংসের ঢিবি, শিয়ালদের বাসস্থান এবং ঠাট্টা-বিদ্রূপের পাত্র। সেখানে কেউ বাস করবে না; তার অবস্থা দেখে লোকেরা হতভম্ব হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ দেশ পরিণত হবে ধ্বংসস্তূপে যেখানে হিংস্র জন্তুর আস্তানা। এ হবে এক ভয়াবহ দৃশ্য, যেখানে কোন জনমানবের বাস নেই। এ দৃশ্য যে দেখবে, সে-ই হবে আতঙ্কিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিল ধ্বংসস্তূপে পরিণত হবে| বাবিল বন্য কুকুরের বাসস্থান হবে| ধ্বংসস্তূপ দেখে লোকরা অবাক হয়ে যাবে| বাবিলের কথা ভাবার সময় লোকরা তাদের মাথা নাড়বে| বাবিল এমন একটা জায়গায় পরিণত হবে যেখানে কোন লোক বাস করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিল হবে একটা ধ্বংসের ঢিবি, শিয়ালদের বাসস্থান, একটি আতঙ্ক শিশ দেওয়ার একটি পাত্র; যেখানে কেউ বাস করে না।