Jeremiah 51:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা উত্তপ্ত হলে পর আমি তাদের ভোজ প্রস্তুত করবো ও তাদেরকে মাতাল করবো; যেন তারা উল্লাস করে ও চিরনিদ্রায় নিদ্রিত হয়, আর জাগরিত না হয়, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখন তারা উত্তেজিত হবে, আমি তাদের জন্য এক ভোজের ব্যবস্থা করব এবং তাদের মত্ত করব, যেন তারা হেসে হেসে চিৎকার করে, তারপর চিরনিদ্রায় শয়ন করে, কখনও জেগে না ওঠার জন্য,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা উত্তপ্ত হইলে পর আমি তাহাদের ভোজ প্রস্তুত করিব, ও তাহাদিগকে মত্ত করিব; যেন তাহারা উল্লাস করে ও চিরনিদ্রায় নিদ্রিত হয়, আর জাগরিত না হয়, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা উত্তপ্ত হইলে পর আমি তাহাদের ভোজ প্রস্তুত করিব, ও তাহাদিগকে মত্ত করিব; যেন তাহারা উল্লাস করে ও চিরনিদ্রায় নিদ্রিত হয়, আর জাগরিত না হয়, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা উত্তেজিত হলে পর আমি তাদের জন্য একটা ভোজের ব্যবস্থা করব। আমি তাদের মাতাল করব যেন তারা আনন্দে মেতে ওঠে, তারপর চিরকালের জন্য ঘুমায়, কখনও না জাগে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা উত্তেজিত হলে পর আমি তাদের জন্য একটা মেজবানীর ব্যবস্থা করব। আমি তাদের মাতাল করব যেন তারা আনন্দে মেতে ওঠে, তারপর চিরকালের জন্য ঘুমায়, কখনও না জাগে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা কি চায় ভোজন-পান? আমি ওদের জন্য ভোজের আয়োজন করেছি, সুরাতে ওদের মত্ত করে দেব আমি। ওরা উল্লাসে বেসামাল হবে, তারপর ঘুমিয়ে পড়বে, জাগবে না আর কোনদিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব লোকরা শক্তিশালী সিংহের মতো আচরণ করছে| আমি তাদের জন্য একটি ভোজসভা দেব| আমি তাদের দ্রাক্ষারস পান করাব| তারা সুসময়ের মতো হাসবে এবং তারপর তারা চির দিনের জন্য ঘুমিয়ে পড়বে| তারা আর কখনও উঠে দাঁড়াবে না|” প্রভু এই কথাগুলি বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা লোভে উত্তপ্ত হয়, আমি তাদের জন্য একটা ভোজ প্রস্তুত করব। আমি তাদের মাতাল করব যেন তারা সুখী হয় এবং তারপর চিরকালের জন্য ঘুমিয়ে পরে আর কখনও না জেগে ওঠে।