Jeremiah 51:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শেশক কেমন পরহস্তগত! সমস্ত দুনিয়ার প্রশংসাপাত্র কেমন পরাজিত হয়েছে। জাতিগুলোর মধ্যে ব্যাবিলন কেমন ধ্বংসস্থান হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“শেশক কেমন অধিকৃত হবে, সমস্ত পৃথিবীর গর্ব পরহস্তগত হবে। জাতিগণের মধ্য ব্যাবিলন কত না বিভীষিকার পাত্র হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শেশক কেমন পরহস্তগত! সমস্ত পৃথিবীর প্রশংসাপাত্র কেমন পরাজিত হইয়াছে। জাতিসমূহের মধ্যে বাবিল কেমন ধ্বংসস্থান হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শেশক কেমন পরহস্তগত! সমস্ত পৃথিবীর প্রশংসাপাত্র কেমন পরাজিত হইয়াছে। জাতিসমূহের মধ্যে বাবিল কেমন ধ্বংসস্থান হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শেশককে, অর্থাৎ বাবিলকে কেমন বেদখল করা হবে! গোটা পৃথিবীর প্রশংসার পাত্রকে কেমন অধিকার করা হবে! বাবিলকে দেখে জাতিরা হতভম্ব হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“শেশককে, অর্থাৎ ব্যাবিলনকে কেমন বেদখল করা হবে! গোটা দুনিয়ার প্রশংসার পাত্রকে কেমন অধিকার করা হবে! ব্যাবিলনকে দেখে জাতিরা হতভম্ব হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলন সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেন, বিশ্বনন্দিত ব্যাবিলন অধিকৃত হয়েছে। জাতিবৃন্দের কাছে সে আজ বিভীষিকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শেশক পরাজিত হবে| পৃথিবীর সব চেয়ে গর্বিত শহর বন্দী হবে| অন্যান্য জাতির লোকরা বাবিলের দিকে তাকাবে| এবং তারা এমন সব জিনিস দেখবে যে ভয় পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলকে কেমন দখল করা হয়েছে! তাই সমস্ত পৃথিবীর প্রশংসার পাত্রকে অধিকার করা হয়েছে। বাবিল সমস্ত জাতির মধ্যে কেমন ধ্বংসস্থানে পরিণত হয়েছে।