Jeremiah 51:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার নগরগুলো ধ্বংসস্থান হল, ভূমি ও মরুভূমি শুকিয়ে গেল; সেই দেশে কেউ বাস করে না, কোন লোক সেখানে যাতায়াত করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার নগরগুলি পরিত্যক্ত হবে, সেগুলি হবে শুকনো ও মরুপ্রান্তরের দেশ, এমন দেশ, যেখানে কেউ বসবাস করে না, যার মধ্য দিয়ে কেউ পথযাত্রা করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার নগর সকল ধ্বংস স্থান হইল, শুষ্ক ভূমি ও প্রান্তর হইয়া পড়িল; সেই দেশে কেহ বাস করে না, কোন মনুষ্য-সন্তান সেখানে গমনাগমন করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার নগর সকল ধ্বংসস্থান হইল, শুষ্ক ভূমি ও প্রান্তর হইয়া পড়িল; সেই দেশে কেহ বাস করে না, কোন মনুষ্য-সন্তান সেখানে গমনাগমন করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার শহরগুলো ধ্বংস হয়ে যাবে। সেগুলো হবে শুকনা ও মরুভূমির দেশ; সেই দেশে কেউ বাস করবে না, তার মধ্য দিয়ে কেউ যাওয়া-আসা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার শহরগুলো ধ্বংস হয়ে যাবে। সেগুলো হবে শুকনা ও মরুভূমির দেশ; সেই দেশে কেউ বাস করবে না, তার মধ্য দিয়ে কেউ যাওয়া-আসা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার শহর-নগর হয়েছে আতঙ্কস্থল, জলহীন সেই শুষ্ক মরুতে কেউ বাস করে না, এমন কি সে পথে চলে না কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের শহরগুলি ধ্বংস প্রাপ্ত হবে এবং শূন্য হয়ে যাবে| বাবিল শুষ্ক মরুভূমিতে পরিণত হবে| এটা জনমানবহীন একটা দেশে পরিণত হবে| লোকরা বাবিলের ওপর দিয়ে চলাচলও করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার শহরগুলি ধ্বংসস্থান, শুকনো ভূমি ও মরুপ্রান্তের দেশ হয়ে গেছে; যে দেশে কেউ বাস করে না, তার মধ্যে দিয়ে কোনো মানুষ যাতায়াত করে না।