Jeremiah 51:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি ব্যাবিলনে বেল দেবকে প্রতিফল দেব, তার মুখ থেকে তার গিলিত দ্রব্য বের করবো; এবং জাতিরা আর তার দিকে অগ্রসর হবে না; ব্যাবিলনের প্রাচীরও পড়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ব্যাবিলনের বেল-দেবতাকে শাস্তি দেব, সে যা গলার্ধঃকরণ করেছে, তা বমি করতে তাকে বাধ্য করব। জাতিগুলি আর তার দিকে স্রোতের মতো প্রবাহিত হবে না, আর ব্যাবিলনের প্রাচীর পতিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি বাবিলে বেল দেবকে প্রতিফল দিব, তাহার মুখ হইতে তাহার গিলিত দ্রব্য বাহির করিব; এবং জাতিগণ আর তাহার দিকে প্রবাহিত হইবে না; বাবিলের প্রাচীরও পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি বাবিলে বেল দেবকে প্রতিফল দিব, তাহার মুখ হইতে তাহার গিলিত দ্রব্য বাহির করিব; এবং জাতিগণ আর তাহার দিকে প্রবাহিত হইবে না; বাবিলের প্রাচীরও পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বাবিলের বেল দেবতাকে শাস্তি দেব এবং সে যা গিলেছে তা তাকে দিয়ে বমি করাব। জাতিরা আর তার কাছে স্রোতের মত যাবে না। বাবিলের দেয়ালও পড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ব্যাবিলনের বেল দেবতাকে শাস্তি দেব এবং সে যা গিলেছে তা তাকে দিয়ে বমি করাব। জাতিরা আর তার কাছে স্রোতের মত যাবে না। ব্যাবিলনের দেয়ালও পড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের দেবতা বেলকে আমি শাস্তি দেব, যা কিছু সে কেড়ে নিয়েছে, সব ফিরিয়ে দিতে বাধ্য করব। জাতিবৃন্দ আর তাকে পূজা করবে না। ব্যাবিলনের প্রাচীর ভেঙ্গে পড়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বাবিলে বেল মূর্ত্তিকে শাস্তি দেব| ঐ মূর্ত্তি যাদের গিলে খেয়েছে বমি করিয়ে তাদের বের করে আনব| বাবিলের চারি দিকের প্রাচীর ভেঙ্গে পড়বে| এবং অন্য জাতির লোকরা বাবিলে আসা বন্ধ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি বাবিলের বেল দেবতাকে শাস্তি দেব; সে যা গিলে ফেলেছে, আমি তার মুখ দিয়ে তা বের করব এবং জাতিরা তার কাছে স্রোতের মত প্রবাহিত হবে না। বাবিলের দেয়াল পড়ে যাবে।