Jeremiah 51:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার লোকেরা, তোমরা তার মধ্য থেকে বের হও, প্রত্যেকে মাবুদের প্রজ্বলিত ক্রোধ থেকে নিজ নিজ প্রাণ রক্ষা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার প্রজারা, তোমরা ওর মধ্য থেকে বের হয়ে এসো! তোমরা প্রাণ বাঁচানোর জন্য পালাও! সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ থেকে পালাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রজাগণ, তোমরা তাহার মধ্য হইতে বাহির হও, প্রত্যেক জন সদাপ্রভুর প্রজ্বলিত ক্রোধ হইতে আপন আপন প্রাণ রক্ষা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রজাগণ, তোমরা তাহার মধ্য হইতে বাহির হও, প্রত্যেক জন সদাপ্রভুর প্রজ্বলিত ক্রোধ হইতে আপন আপন প্রাণ রক্ষা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার লোকেরা, বাবিলের মধ্য থেকে বের হয়ে এস। তোমরা প্রত্যেকে নিজের নিজের জীবন রক্ষা কর। সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ থেকে দৌড়ে পালাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমার বান্দারা, ব্যাবিলনের মধ্য থেকে বের হয়ে এস। তোমরা প্রত্যেকে নিজের নিজের জীবন রক্ষা কর। মাবুদের জ্বলন্ত রাগ থেকে দৌড়ে পালাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল, পালাও, পালাও সেখান থেকে! আমার ভয়াবহ ক্রোধের করাল গ্রাস থেকে পালাও!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকরা, তোমরা বাবিল ছেড়ে বেরিয়ে এস| নিজেদের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে এস| প্রভুর ভয়ঙ্কর রোধ থেকে দূরে সরে এস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার প্রজারা, তার মধ্যে থেকে দূর হও। সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ থেকে তোমরা প্রত্যেকে নিজের নিজের জীবন রক্ষা কর।