Jeremiah 51:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের হৃদয়কে গলে যেতে দিও না এবং দেশের মধ্যে যে জনরব শোনা যাবে, তাতে ভয় পেয়ো না, কেননা এক বছর এক জনরব উঠবে, তারপর আর এক বছর অন্য এক জনরব উঠবে; দেশে দৌরাত্ম বাড়বে, শাসনকর্তা আরেক শাসনকর্তার বিপক্ষ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশে যখন জনরব শোনা যাবে, তোমরা নিরুৎসাহ হোয়ো না বা ভয় পেয়ো না; এক ধরনের জনরব এই বছরে, পরের বছর অন্য জনরব উঠে আসবে, তা হবে দেশের মধ্যে দৌরাত্ম্যের গুজব, যা এক শাসক অন্য শাসকের প্রতি করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের হৃদয়কে দ্রব হইতে দিও না, এবং দেশের মধ্যে যে জনরব শুনা যাইবে, তাহাতে ভীত হইও না, কেননা এক বৎসর এক জনরব উঠিবে, তৎপরে আর এক বৎসর আর এক জনরব উঠিবে; দেশে দৌরাত্ম্য, শাসনকর্ত্তা শাসনকর্ত্তার বিপক্ষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের হৃদয়কে দ্রব হইতে দিও না, এবং দেশের মধ্যে যে জনরব শুনা যাইবে, তাহাতে ভীত হইও না, কেননা এক বৎসর একজনরব উঠিবে, তৎপরে আর এক বৎসর আর একজনরব উঠিবে; দেশে দৌরাত্ম্য, শাসনকর্তা শাসনকর্তার বিপক্ষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন নানা গুজব শোনা যাবে তখন হতাশ হোয়ো না বা ভয় পেয়ো না; এক বছরে একটা গুজব উঠবে আর অন্য বছরে আর একটা গুজব উঠবে। সেই গুজব হল, বাবিলে অত্যাচার হচ্ছে এবং এক শাসনকর্তা আর এক শাসনকর্তার বিরুদ্ধে উঠছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন নানা গুজব শোনা যাবে তখন হতাশ হোয়ো না বা ভয় পেয়ো না; এক বছরে একটা গুজব উঠবে আর অন্য বছরে আর একটা গুজব উঠবে। সেই গুজব হল, ব্যাবিলনে জুলুম হচ্ছে এবং এক শাসনকর্তা আর এক শাসনকর্তার বিরুদ্ধে উঠছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনরব শুনে ভয় পেয়ো না, হারিও না সাহস। প্রতি বছর এক এক রকম জনরব শোনা যাবে। কখনও শোনা যাবে দেশে দৌরাত্ম্যের জনরব, আবার কখনও বা রাজায় রাজায় যুদ্ধের রটনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার লোকরা, আশা হারিয়ো না| গুজব ছড়াবে কিন্তু তোমরা ভীত হবে না| একটা গুজব আসবে এবছরে| অন্য গুজব আসবে পরের বছরে| দেশে ভয়ঙ্কর যুদ্ধের গুজব আসবে| শাসকরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এই গুজবও আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের অন্তরকে ভীতু হতে ও সেই খবরকে ভয় পেতে দিও না, যা সেই দেশে শোনা যায়; কারণ এক বছরে সেই খবর আসবে। তার পরে অন্য বছরেও একটি খবর আসবে এবং সেই দেশে অনিষ্ট হবে। শাসক অন্য শাসকের বিরুদ্ধে আসবে।