Jeremiah 51:48 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আসমান, দুনিয়া ও তন্মধ্যস্থিত সকলে ব্যাবিলনের বিষয়ে আনন্দগান করবে, কেননা লুটকারীরা উত্তর দিক থেকে তার কাছে আসবে, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আকাশমণ্ডল ও পৃথিবী এবং সেগুলির মধ্যস্থিত সবকিছু ব্যাবিলনের বিষয়ে আনন্দে চিৎকার করবে, কারণ উত্তর দিক থেকে বিনাশকেরা তাকে আক্রমণ করবে,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আকাশমণ্ডল, পৃথিবী ও তন্মধ্যস্থিত সকলে বাবিলের বিষয়ে আনন্দগান করিবে, কেননা লুটকারিগণ উত্তরদিক্‌ হইতে তাহার কাছে আসিবে, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আকাশমণ্ডল, পৃথিবী ও তন্মধ্যস্থিত সকলে বাবিলের বিষয়ে আনন্দগান করিবে, কেননা লুটকারিগণ উত্তরদিক্‌ হইতে তাহার কাছে আসিবে, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহাকাশ, পৃথিবী ও সেগুলোর মধ্যেকার সব কিছু বাবিলের বিষয় নিয়ে আনন্দে চিৎকার করবে, কারণ উত্তর দিক থেকে ধ্বংসকারীরা এসে তাকে আক্রমণ করবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসমান, জমীন ও সেগুলোর মধ্যেকার সব কিছু ব্যাবিলনের বিষয় নিয়ে আনন্দে চিৎকার করবে, কারণ উত্তর দিক থেকে ধ্বংসকারীরা এসে তাকে আক্রমণ করবে। আমি মাবুদ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তর দেশ থেকে আগত ধ্বংসকারীদের হাতে যখন ব্যাবিলন বিপর্যস্ত হবে, তখন এই পৃথিবী ও আকাশমণ্ডলে যা কিছু আছে, সকলে আনন্দে হর্ষধ্বনি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন স্বর্গ ও মর্ত এবং তার মধ্যে যত কিছু আছে বাবিলের ব্যাপারে আনন্দে উল্লাস করবে| তারা উল্লাস করবে কারণ উত্তর থেকে একটি সেনাবাহিনী এসে বাবিলের বিরুদ্ধে যুদ্ধ করবে|” প্রভু এই কথাগুলি বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আকাশমন্ডল, পৃথিবী ও সেগুলির মধ্যেকার সব কিছু বাবিলের বিষয়ে আনন্দ করবে, কারণ তার জন্য উত্তর দিক থেকে ধ্বংসকারীরা আসবে” এটা সদাপ্রভুর ঘোষণা।