Jeremiah 51:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলন যেমন ইসরাইলের নিহতদেরকে নিপাত করেছে, সেরকম দেশের সমস্ত নিহতরা ব্যাবিলনে পড়ে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলকে হত্যা করার জন্য ব্যাবিলনের অবশ্যই পতন হবে, যেমন সমস্ত পৃথিবীর নিহতেরা ব্যাবিলনের কারণে পতিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল যেমন ইস্রায়েলের নিহতগণকে নিপাত করিয়াছে, সেইরূপ সমুদয় দেশের নিহতগণ বাবিলে পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল যেমন ইস্রায়েলের নিহতগণকে নিপাত করিয়াছে, সেইরূপ সমুদয় দেশের নিহতগণ বাবিলে পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের দরুন যেমন সমস্ত পৃথিবীতে লোকেরা মরে পড়ে ছিল তেমনি ইস্রায়েলীয়দের মেরে ফেলবার দরুন বাবিলীয়দেরও মরে পড়ে থাকতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের দরুন যেমন সমস্ত দুনিয়াতে লোকেরা মরে পড়ে ছিল তেমনি বনি-ইসরাইলদের হত্যা করবার দরুন ব্যাবিলনীয়দেরও মরে পড়ে থাকতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ যে ব্যাবিলন একদিন সারা পৃথিবী জুড়ে হত্যালীলায় মত্ত হয়েছিল, হরণ করেছিল বহু ইসরায়েলীর প্রাণ, আজ তার পতন অনিবার্য। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বাবিল ইস্রায়েলীয়দের হত্যা করেছিল| বাবিল পৃথিবীর প্রত্যেকটি জায়গার লোকদের হত্যা করেছিল| তাই বাবিলের পতন অবশ্যই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাবিল যেমন সমস্ত ইস্রায়েলের পতিতদের হত্যা করেছে, তেমনি সমস্ত দেশের নিহতরা বাবিলে পতিত হবে।