Jeremiah 51:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ ইসরাইল কিংবা এহুদা যে তার আল্লাহ্ বাহিনীগণের মাবুদ কর্তৃক পরিত্যক্ত, তা নয়; যদিও এদের দেশ ইসরাইলের পবিত্রতমের বিরুদ্ধে দোষে পরিপূর্ণ হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ইস্রায়েল ও যিহূদাকে তাদের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু পরিত্যাগ করেননি, যদিও তাদের দেশ ইস্রায়েলের পবিত্রজনের সামনে অপরাধে পরিপূর্ণ হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ইস্রায়েল কিম্বা যিহূদা যে আপন ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু কর্ত্তৃক পরিত্যক্ত, তাহা নয়; যদিও ইহাদের দেশ ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে দোষে পরিপূর্ণ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ইস্রায়েল কিম্বা যিহূদা যে আপন ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু কর্তৃক পরিত্যক্ত, তাহা নয়; যদিও ইহাদের দেশ ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে দোষে পরিপূর্ণ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল ও যিহূদাকে তাদের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ত্যাগ করেন নি, যদিও ইস্রায়েলের সেই পবিত্রজনের সামনে তাদের দেশ দোষে পূর্ণ হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল ও এহুদাকে তাদের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন ত্যাগ করেন নি, যদিও ইসরাইলের আল্লাহ্ পাকের সামনে তাদের দেশ দোষে পূর্ণ হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলকে পরিত্যাগ করিনি, যদিও ইসরায়েলের পবিত্রতম যে আমি, সেই আমারই বিরুদ্ধে ইসরায়েল পাপ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান ইস্রায়েল এবং যিহূদাকে বিধবা মহিলাদের মতো একাকী ফেলে চলে যান নি| ঈশ্বর ঐসব লোকদের ত্যাগ করেন নি| না! ঐ লোকরা দোষী| তারা ইস্রায়েলের পবিত্র একজনকে ত্যাগ করেছিল| তারা ত্যাগ করলেও ঈশ্বর তাদের ত্যাগ করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েল ও যিহূদাকে তাদের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু ত্যাগ করেন নি, যদিও তাদের দেশ ইস্রায়েলের পবিত্রজনের বিরুদ্ধে দোষে পূর্ণ হয়েছে।