Jeremiah 51:50 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তলোয়ার থেকে রক্ষা পেয়েছ যে তোমরা, তোমরা চল, বিলম্ব করো না; দূরদেশে মাবুদকে স্মরণ কর এবং জেরুশালেমকে মনে কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা তরোয়ালের যন্ত্রণা এড়িয়ে গিয়েছ, তোমরা চলে এসো দেরি কোরো না! দূরদেশে সদাপ্রভুকে স্মরণ করো এবং জেরুশালেমের কথা ভাবো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খড়্গ হইতে রক্ষা পাইয়াছ যে তোমরা, তোমরা চল, বিলম্ব করিও না; দূরদেশে সদাপ্রভুকে স্মরণ কর, এবং যিরূশালেমকে মনে কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খড়্গ হইতে রক্ষা পাইয়াছ যে তোমরা, তোমরা চল, বিলম্ব করিও না; দূরদেশে সদাপ্রভুকে স্মরণ কর, এবং যিরূশালেমকে মনে কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছ তোমরা চলে এস, দেরি কোরো না। দূর দেশে থাকবার সময় সদাপ্রভুকে মনে কর এবং যিরূশালেমের বিষয়ে চিন্তা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছ তোমরা চলে এস, দেরি কোরো না। দূর দেশে থাকবার সময় মাবুদকে মনে কর এবং জেরুজালেমের বিষয়ে চিন্তা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলন নিবাসী ইসরায়েলীদের প্রভু পরমেশ্বর বলেন, তোমরা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছ। এবার পালাও তোমরা! অপেক্ষা করাে না। যদিও স্বদেশ থেকে অনেক দূরে রয়েছ, তবুও তোমরা আমাকে স্মরণ করো, মনে রেখো জেরুশালেমকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা লোকরা, যারা তরবারির হাত থেকে পালিয়ে এসেছে, তোমরা যদি বাঁচতে চাও তবে তোমাদের বাবিল পরিত্যাগ করতে হবে| তাড়াতাড়ি কর, অপেক্ষা করো না| তোমরা দূরবর্তী দেশে আছ| কিন্তু যেখানেই থাক না কেন প্রভুকে স্মরণ কর এবং সেই সঙ্গে জেরুশালেমকেও স্মরণ কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তরোয়ালের হাত থেকে রক্ষা পেয়েছ, চলে যাও! এখনো পর্যন্ত থেকো না। দূর থেকে সদাপ্রভুকে ডাক; যিরূশালেমকে স্মরণ কর।