Jeremiah 51:52 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে আমি তার খোদাই-করা মূর্তিগুলোকে প্রতিফল দেব, আর তার দেশের সর্বত্র আহত লোকেরা কোঁকাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ঘোষণা করেন, “কিন্তু সেইসব দিন আসছে, যখন আমি ব্যাবিলনের প্রতিমাগুলিকে শাস্তি দেব। তার সমস্ত দেশ জুড়ে আহতেরা আর্তনাদ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি তাহার ক্ষোদিত প্রতিমাগণকে প্রতিফল দিব, আর তাহার দেশের সর্ব্বত্র নিহত লোকেরা কোঁকাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি তাহার ক্ষোদিত প্রতিমাগণকে প্রতিফল দিব, আর তাহার দেশের সর্বত্র আহত লোকেরা কোকাঁইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি বলছি, দিন আসছে যখন আমি বাবিলের প্রতিমাগুলোকে শাস্তি দেব এবং বাবিলের সব জায়গায় ভীষণভাবে আহত লোকেরা কাত্‌রাতে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি বলছি, দিন আসছে যখন আমি ব্যাবিলনের মূর্তিগুলোকে শাস্তি দেব এবং ব্যাবিলনের সব জায়গায় ভীষণভাবে আহত লোকেরা কাত্‌রাতে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, আমি বলছি ব্যাবিলনের অলীক অসার প্রতিমাগুলির জন্য সমুচিত ব্যবস্থা করার কাল আসন্ন। আহত মানুষের গোঙানিতে পূর্ণ হবে দেশের আকাশ বাতাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “বাবিলের মূর্ত্তিদের আমার শাস্তি দেওয়ার সময় আসছে| সে সময় ঐ দেশের সর্বত্র আহত লোকরা যন্ত্রণায় কাঁদবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যখন আমি তার ক্ষোদিত প্রতিমাগুলিকে শাস্তি দেব এবং তার দেশের সব জায়গায় আহত লোকেরা আর্তনাদ করবে।