Jeremiah 51:55 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ ব্যাবিলনকে উচ্ছিন্ন করছেন, তার মধ্যবর্তী মহাশব্দকে ক্ষান্ত করছেন, ওদের তরঙ্গগুলো জলরাশির মত গর্জন করছে; তাদের কল্লোল-ধ্বনি শোনা যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ব্যাবিলনকে ধ্বংস করবেন; তিনি তার হৈ-হল্লাকে স্তব্ধ করে দেবেন। মহাজলরাশির মতো শত্রুদের গর্জনের ঢেউ আছড়ে পড়বে; তাদের গর্জনের শব্দ ধ্বনিত-প্রতিধ্বনিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু বাবিলকে উচ্ছিন্ন করিতেছেন, তাহার মধ্যবর্ত্তী মহাশব্দকে ক্ষান্ত করিতেছেন, উহাদের তরঙ্গ সকল জলরাশির ন্যায় গর্জ্জন করিতেছে; তাহাদের কল্লোলধ্বনি শুনা যাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু বাবিলকে উচ্ছিন্ন করিতেছেন, তাহার মধ্যবর্তী মহাশব্দকে ক্ষান্ত করিতেছেন, উহাদের তরঙ্গ সকল জলরাশির ন্যায় গর্জন করিতেছে; তাহাদের কল্লোলধ্বনি শুনা যাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সদাপ্রভু বাবিলকে ধ্বংস করবেন; তিনি তার ভীষণ শব্দকে থামিয়ে দেবেন। শত্রুরা বড় বড় ঢেউয়ের মত গর্জন করতে করতে আসবে; তারা জোরে জোরে চিৎকার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মাবুদ ব্যাবিলনকে ধ্বংস করবেন; তিনি তার ভীষণ শব্দকে থামিয়ে দেবেন। শত্রুরা বড় বড় ঢেউয়ের মত গর্জন করতে করতে আসবে; তারা জোরে জোরে চিৎকার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ধ্বংস করেছি ব্যাবিলনকে, ডুবিয়ে দিয়েছি তাকে নীরবতার গভীরে। গর্জনশীল তরঙ্গের মত ছুটে আসছে সৈন্যবাহিনী, আক্রমণ করছে বীভৎস চীৎকারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বাবিলকে খুব তাড়াতাড়ি ধ্বংস করবেন| তিনি শহরের চিৎকার শব্দ থামিয়ে দেবেন| শত্রুরা সমুদ্র গর্জনের মতো চিৎকার করতে করতে আসবে| লোকরা চারদিক থেকে সে শব্দ শুনতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু বাবিলকে ধ্বংস করছেন। তিনি তার বিনষ্টের শব্দকে থামিয়ে দিচ্ছেন। তাদের শত্রুরা অনেক জলের ঢেউয়ের মত গর্জন করে; তাদের গর্জনের শব্দ খুব জোরালো।