Jeremiah 51:56 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তার উপরে, ব্যাবিলনের উপরে, বিনাশক এসেছে, তার বীরেরা ধরা পড়ল, তাদের ধনুকগুলো ভেঙ্গে গেল; কেননা মাবুদ প্রতিফলদাতা, তিনি অবশ্য সমুচিত ফল দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের বিরুদ্ধে একজন বিনাশক আসবে; তার যোদ্ধারা সবাই বন্দি হবে, তাদের ধনুকগুলি ভেঙে ফেলা হবে। কারণ সদাপ্রভু হলেন প্রতিফলদাতা ঈশ্বর, তিনি পূর্ণরূপে প্রতিশোধ নেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহার উপরে, বাবিলের উপরে, বিনাশক আসিয়াছে, তাহার বীরগণ ধৃত হইল, তাহাদের ধনুক সকল ভগ্ন হইল; কেননা সদাপ্রভু প্রতিফলদাতা, তিনি অবশ্য সমুচিত ফল দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহার উপরে, বাবিলের উপরে, বিনাশক আসিয়াছে, তাহার বীরগণ ধৃত হইল, তাহাদের ধনুক সকল ভগ্ন হইল; কেননা সদাপ্রভু প্রতিফলদাতা, তিনি অবশ্য সমুচিত ফল দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের বিরুদ্ধে আসবে ধ্বংসকারী; তার যোদ্ধারা ধরা পড়বে এবং তাদের ধনুকগুলো ভেংগে যাবে; কারণ সদাপ্রভু প্রতিশোধ দাতা ঈশ্বর; বাবিলের পাওনা তিনি পুরোপুরিই দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বিরুদ্ধে আসবে ধ্বংসকারী; তার যোদ্ধারা ধরা পড়বে এবং তাদের ধনুকগুলো ভেংগে যাবে; কারণ আল্লাহ্ প্রতিশোধ দাতা মাবুদ; ব্যাবিলনের পাওনা তিনি পুরোপুরিই দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা এসেছে ব্যাবিলনকে ধ্বংস করতে, তার সৈন্যেরা হয়েছে বন্দী, ভেঙে গেছে তাদের ধনুক। আমি প্রতিফলদাতা ঈশ্বর, ব্যাবিলনকে আমি সমুচিত শাস্তি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেনারা আসবে এবং বাবিলকে ধ্বংস করবে| বাবিলের সৈন্যদের বন্দী করা হবে এবং তাদের ধনুক ভেঙ্গে দেওয়া হবে| কেন? কারণ প্রভু এখানকার লোকদের তাদের অপকর্মের শাস্তি দিচ্ছেন| প্রভু তাদের যোগ্য শাস্তি পুরোপুরি দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ধ্বংসকারীরা তার বিরুদ্ধে আসবে বাবিলের বিরুদ্ধে! এবং তার যোদ্ধারা আক্রান্ত হয়েছে। তাদের ধনুকগুলি ভেঙে গেল; কারণ সদাপ্রভু প্রতিশোধ দাতা ঈশ্বর; তিনি পুরোপুরিই প্রতিফল দেবেন।