Jeremiah 51:59 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের চতুর্থ বছরে মহসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র সরায় যে সময়ে বাদশাহ্‌র সঙ্গে ব্যাবিলনে গমন করেন, সে সময় ইয়ারমিয়া নবী সরায়কে যা হুকুম করেছিলেন, তার বৃত্তান্ত। উক্ত সরায় সেনানিবাসের নেতা ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের চতুর্থ বছরে, মাসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র সরায়, যে সময়ে রাজার সঙ্গে ব্যাবিলনে যান, সেই সময় ভাববাদী যিরমিয় সরাইকে এই বার্তা দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ সিদিকিয়ের চতুর্থ বৎসরে মহসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র সরায় যে সময়ে রাজার সহিত বাবিলে গমন করেন, তৎকালে যিরমিয় ভাববাদী সরায়কে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ সিদিকিয়ের চতুর্থ বৎসরে মহসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র সরায় যে সময়ে রাজার সহিত বাবিলে গমন করেন, তৎকালে যিরমিয় ভাববাদী সরায়কে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের চতুর্থ বছরে মহসেয়ের নাতি, অর্থাৎ নেরিয়ের ছেলে সরায় যিনি রাজার একজন ব্যক্তিগত কর্মচারী ছিলেন, তিনি যখন রাজার সংগে বাবিলে গিয়েছিলেন তখন যিরমিয় তাঁকে কিছু আদেশ দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের রাজত্বের চতুর্থ বছরে মহসেয়ের নাতি, অর্থাৎ নেরিয়ের ছেলে সরায় যিনি বাদশাহ্‌র একজন ব্যক্তিগত কর্মচারী ছিলেন, তিনি যখন বাদশাহ্‌র সংগে ব্যাবিলনে গিয়েছিলেন তখন ইয়ারমিয়া তাঁকে কিছু হুকুম দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সিদিকিয়ের খাস ভৃত্য ছিল সরায়। তার পিতা বেরিয় এবং তার পিতামহ মাসেয়। যিহুদীয়ার রাজা সিদিকিয়ের রাজত্বের চতুর্থ বছরে সরায় তাঁর সঙ্গে ব্যাবিলনে যাচ্ছিল এবং আমি তাকে কিছু নির্দেশ দিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা হল সেই বার্তা যেটা যিরমিয় উচ্চপদস্থ কর্মচারী সরায়কে দিয়েছিলো| সরায় হল নেরিযের পুত্র| নেরিয হল মহসেয়ের পুত্র| সরায় যিহূদার রাজা সিদিকিয়ের সঙ্গে বাবিলে গিয়েছিল| এটা সিদিকিয়ের রাজত্ব কালের চতুর্থ বছরে ঘটেছিল| সে সময়ে যিরমিয় সরায়কে এই বার্তা দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা সিদিকিয়ের চতুর্থ বছরে মহসেয়ের নাতি, নেরিয়ের ছেলে সরায় যখন রাজার সঙ্গে বাবিলে যান, তখন যিরমিয় তাঁকে এই সব আদেশ দিয়েছিলেন। কারণ সরায় একজন প্রধান কর্মচারী ছিলেন।