Jeremiah 51:60 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ব্যাবিলনের ভাবী অমঙ্গলের কথা, অর্থাৎ ব্যাবিলনের বিরুদ্ধে এই যেসব কথা লেখা আছে, তা ইয়ারমিয়া একখানা কিতাবে লিখেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরমিয় একটি পুঁথিতে সেই সমস্ত বিপর্যয়ের কথা লিখেছিলেন, যা ব্যাবিলনের উপরে নেমে আসতে চলেছিল, অর্থাৎ, ব্যাবিলন সম্পর্কে নথিভুক্ত সমস্ত কথা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উক্ত সরায় সেনানিবেশের অধ্যক্ষ ছিলেন। আর বাবিলের ভাবী অমঙ্গলের কথা, অর্থাৎ বাবিলের বিরুদ্ধে এই যে সকল কথা লিখিত আছে, তাহা যিরমিয় একখানা পুস্তকে লিখিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উক্ত সরায় সেনানিবাসের অধ্যক্ষ ছিলেন। আর বাবিলের ভাবী অমঙ্গলের কথা, অর্থাৎ বাবিলের বিরুদ্ধে এই যে সকল কথা লিখিত আছে, তাহা যিরমিয় একখানি পুস্তকে লিখিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের উপর যে সব বিপদ আসবে, অর্থাৎ বাবিল সম্বন্ধে যে সব কথা লেখা হয়েছিল তা যিরমিয় একটা গুটিয়ে রাখা বইয়ে লিখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের উপর যে সব বিপদ আসবে, অর্থাৎ ব্যাবিলন সম্বন্ধে যে সব কথা লেখা হয়েছিল তা ইয়ারমিয়া একটা গুটিয়ে রাখা কিতাবে লিখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের ভাবী ধ্বংস ও আরও অন্যান্য যা কিছু ঘটবে ব্যাবিলনে, তার সব বিবরণ আমি একটি পুস্তকে লিখে রেখেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলে যে সব ভয়ঙ্কর ঘটনা ঘটবে তা যিরমিয় একটা বিশেষ ধরণের খাতায় লিখেছিল| বাবিল সম্পর্কে যাবতীয় ঘটনার কথা সে লিখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ একটি গুটানো কাগজে বাবিলের উপর যে সব বিপদ আসবে তা যিরমিয় লিখেছিলেন।