Jeremiah 51:62 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বলবে, হে মাবুদ, তুমি এই স্থানকে উচ্ছিন্ন করার কথা বলেছ, বলেছ যে, এখানে মানুষ বা পশু কিছুই বাস করবে না, এটি চিরকালীন ধ্বংসস্থান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপরে বোলো, ‘হে সদাপ্রভু, তুমি তো বলেছিলে যে, তুমি এই স্থান ধ্বংস করবে, যেন কোনো মানুষ বা পশু এখানে থাকতে না পারে; এ চিরকালের জন্য পরিত্যক্ত থাকবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন এই সকল কথা পাঠ কর, আর বলিবে, হে সদাপ্রভু, তুমি এই স্থানকে উচ্ছিন্ন করিবার কথা কহিয়াছ, বলিয়াছ যে, এখানে মনুষ্য বা পশু কিছুই বাস করিবে না, ইহা চিরধ্বংসস্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন এই সকল কথা পাঠ কর, আর বলিবে, হে সদাপ্রভু, তুমি এই স্থানকে উচ্ছিন্ন করিবার কথা কহিয়াছ, বলিয়াছ যে, এখানে মনুষ্য বা পশু কিছুই বাস করিবে না, ইহা চির ধ্বংসস্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বলবেন, ‘হে সদাপ্রভু, তুমি এই জায়গা ধ্বংস করবার কথা বলেছ, তাতে মানুষ বা পশু কেউই তার মধ্যে বাস করবে না; এটা চিরদিনের জন্য জনশূন্য হয়ে থাকবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বলবেন, ‘হে মাবুদ, তুমি এই জায়গা ধ্বংস করবার কথা বলেছ, তাতে মানুষ বা পশু কেউই তার মধ্যে বাস করবে না; এটা চিরদিনের জন্য জনশূন্য হয়ে থাকবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি প্রার্থনা করবে, ‘হে প্রভু পরমেশ্বর, তুমি বলেছ এই স্থান তুমি ধ্বংস করবে, যাতে কোন জনপ্রাণী এখানে বাস না করে, এই স্থান ঊষর মরুভূমিতে পরিণত হবে চিরতরে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর বল: ‘প্রভু আপনি বলেছিলেন যে আপনি বাবিলকে ধ্বংস করবেন| আপনি বাবিলকে এমন ভাবে ধ্বংস করবেন যে সেখানে কোন জনপ্রাণী বেঁচে থাকবে না| এই দেশটি চির কালের ধ্বংসস্তূপে পরিণত হবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর বোলো, ‘সদাপ্রভু, তুমি এই জায়গা ধ্বংস করার কথা বলেছ। তাতে কোন বাসিন্দা থাকবে না, সে চিরদিনের র জন্য জনশূন্য হয়ে থাকবে’।