Jeremiah 51:63 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এই কিতাবের পাঠ সমাপ্ত হলে তুমি এর সঙ্গে একখানা পাথর বেঁধে ফোরাত নদীর মাঝখানে এটা নিক্ষেপ করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যখন এই পুঁথিতে লেখা কথাগুলি পড়ে শেষ করবে, তখন এর সঙ্গে একটি পাথর বেঁধে, এটি ইউফ্রেটিস নদীতে ডুবিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এই পুস্তকের পাঠ সমাপ্ত হইলে তুমি ইহার সঙ্গে একখানা প্রস্তর বাঁধিয়া ফরাৎ নদীর মাঝখানে ইহা নিক্ষেপ করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এই পুস্তকের পাঠ সমাপ্ত হইলে তুমি ইহার সঙ্গে একখানি প্রস্তর বাঁধিয়া ফরাৎ নদীর মাঝখানে ইহা নিক্ষেপ করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বইটা পড়া শেষ করে তাতে একটা পাথর বেঁধে ইউফ্রেটিস নদীতে ফেলে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কিতাবটা তেলাওয়াত করা শেষ করে তাতে একটা পাথর বেঁধে ফোরাত নদীতে ফেলে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সরায়, তুমি লোকদের সামনে পুস্তকটি পড়ার পর পুস্তকটির সঙ্গে একটি পাথর বেঁধে ইউফ্রেটিস নদীর জলে ফেলে দেবে এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই খাতাটি পাঠ করার শেষে, এর সঙ্গে একটি পাথর বাঁধবে| তারপর এই খাতাটি ফরাৎ নদীর জলে ছুঁড়ে ফেলে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যখন তুমি এই গুটানো কাগজটি পড়া শেষ করেছ, তাতে একটি পাথর বেঁধে ইউফ্রেটিসের মাঝে ফেলে দেবে।