Jeremiah 51:64 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি বলবে, আমি [মাবুদ] ব্যাবিলনের যে অমঙ্গল ঘটাবো, তার জন্য ব্যাবিলন এরকম ডুবে যাবে, আর কখনও উঠবে না; ‘এবং তারা ক্লান্ত হবে’। ইয়ারমিয়ার কথা এখানেই শেষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর বলবে, ‘আমি যে সমস্ত বিপর্যয় ব্যাবিলনের উপরে নিয়ে আসব, সেই কারণে ব্যাবিলন এভাবে ডুবে যাবে, আর কখনও উঠতে পারবে না। আর তার সমস্ত অধিবাসীর পতন হবে।’ ” যিরমিয়ের সমস্ত কথার সমাপ্তি এখানেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি বলিবে, আমি [সদাপ্রভু] বাবিলের যে অমঙ্গল ঘটাইব, তৎপ্রযুক্ত বাবিল এইরূপ ডুবিয়া যাইবে, আর কখনও উঠিবে না; ‘এবং তাহারা ক্লান্ত হইবে’। এই পর্য্যন্ত যিরমিয়ের বাক্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি বলিবে, আমি [সদাপ্রভু] বাবিলের যে অমঙ্গল ঘটাইব, তৎপ্রযুক্ত বাবিল এইরূপ ডুবিয়া যাইবে, আর কখনও উঠিবে না; ‘এবং তাহারা ক্লান্ত হইবে’। এই পর্যন্ত যিরমিয়ের বাক্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বলবেন, ‘এইভাবে বাবিল ডুবে যাবে, আর উঠবে না, কারণ সদাপ্রভু তার উপর বিপদ আনবেন। সে একেবারেই শেষ হয়ে যাবে।’ ” যিরমিয়ের কথা এখানেই শেষ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বলবেন, ‘এইভাবে ব্যাবিলন ডুবে যাবে, আর উঠবে না, কারণ মাবুদ তার উপর বিপদ আনবেন। সে একেবারেই শেষ হয়ে যাবে।’ ” ইয়ারমিয়ার কথা এখানেই শেষ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের বলবে, ব্যাবিলনের দশাও এমনই হবে, সে ডুবে যাবে চিরতরে, আর কোনদিন তার উত্থান হবে না। যে মন্দ কাজ সে করেছে, তার জন্যই প্রভু পরমেশ্বর তার উপর চরম আঘাত হানতে চলেছেন। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর বলবে, ‘একই ভাবে, বাবিলও ডুবে যাবে| বাবিল আর কখনও উঠে দাঁড়াবে না| বাবিল ডুবে যাবে কারণ ভয়ঙ্কর সব ঘটনা আমি এখানে ঘটাব|’” যিরমিয়ের কথা এখানে শেষ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বোলো, ‘এই ভাবে বাবিল ডুবে যাবে, সে আর উঠবে না; কারণ আমি তার উপর বিপদ আনব। তারা পতিত হবে’।” যিরমিয়ের কথা এখানেই শেষ।