Jeremiah 51:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলন অকস্মাৎ পড়ে গিয়ে ভেঙ্গে গেল; তার জন্য হাহাকার কর; তার ব্যথার প্রতিকারের জন্য ওষুধ গ্রহণ কর; কি জানি সে সুস্থ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের হঠাৎই পতন হবে, সে ভগ্ন হবে। তার কারণে বিলাপ করো! তার ব্যথার জন্য মলম নিয়ে এসো, হয়তো তার ক্ষতের নিরাময় হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল অকস্মাৎ পতিত ও ভগ্ন হইল; তাহার জন্য হাহাকার কর; তাহার ব্যাথার প্রতীকারার্থে তরুসার গ্রহণ কর; কি জানি সে সুস্থ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল অকস্মাৎ পতিত ও ভগ্ন হইল; তাহার জন্য হাহাকার কর; তাহার ব্যথার প্রতিকারার্থে তরুসার গ্রহণ কর; কি জানি সে সুস্থ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিল হঠাৎ পড়ে গিয়ে ভেংগে গেছে। তার জন্য বিলাপ কর। তার ব্যথার জন্য মলম আন; হয়তো সে সুস্থ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলন হঠাৎ পড়ে গিয়ে ভেংগে গেছে। তার জন্য বিলাপ কর। তার ব্যথার জন্য মলম আন; হয়তো সে সুস্থ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের পতন হয়েছে অকস্মাৎ, ধ্বংস হয়ে গেছে সে! শোক কর তার জন্য! তার ক্ষত সারাবার জন্য ওষুধ আনো, তাতে হয়ত সে আরোগ্য লাভ করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের হঠাৎ‌‌ পতন হবে| ছিন্ন ভিন্ন হয়ে যাবে| তার জন্য কাঁদো| তার যন্ত্রণা উপশমের জন্য ওষুধ দাও! সে সুস্থ হতেও পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিল হঠাৎ পতিত হবে ও ধ্বংস হয়ে যাবে। তার জন্য বিলাপ কর! তার ব্যথার জন্য ওষুধ দাও; হয়তো সে সুস্থ হবে।