Jeremiah 51:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘আমরা ব্যাবিলনকে সুস্থ করতে যত্ন করেছি, কিন্তু সে সুস্থ হল না; তাকে ত্যাগ কর, আমরা প্রত্যেকে নিজ নিজ দেশে যাই, কেননা ওর বিচার উচ্চতায় আকাশ ছোঁয়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আমরা ব্যাবিলনকে সুস্থ করতে পারতাম, কিন্তু সে নিরাময়ের অযোগ্য হয়ে পড়েছে; এসো আমরা তাকে ত্যাগ করে প্রত্যেকে স্বদেশে ফিরে যাই, কারণ তার বিচার গগনস্পর্শী, তা মেঘ পর্যন্ত উঁচুতে উঠে যায়।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘আমরা বাবিলকে সুস্থ করিতে যত্ন করিয়াছি, কিন্তু সে সুস্থ হইল না; তাহাকে ত্যাগ কর, আমরা প্রত্যেক জন আপন আপন দেশে যাই, কেননা উহার বিচার গগনস্পর্শী, আকাশ পর্য্যন্ত উচ্চীকৃত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘আমরা বাবিলকে সুস্থ করিতে যত্ন করিয়াছি, কিন্তু সে সুস্থ হইল না; তাহাকে ত্যাগ কর, আমরা প্রত্যেক জন আপন আপন দেশে যাই, কেননা উহার বিচার গগনস্পর্শী, আকাশ পর্যন্ত উচ্চীকৃত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে বলে, “আমরা বাবিলকে সুস্থ করতে চেষ্টা করেছি, কিন্তু সে সুস্থ হয় নি। চল, আমরা তাকে ছেড়ে যে যার দেশে চলে যাই, কারণ তার শাস্তি আকাশ পর্যন্ত পৌঁছেছে, তা মেঘ পর্যন্ত উঁচুতে উঠেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে বলে, “আমরা ব্যাবিলনকে সুস্থ করতে চেষ্টা করেছি, কিন্তু সে সুস্থ হয় নি। চল, আমরা তাকে ছেড়ে যে যার দেশে চলে যাই, কারণ তার শাস্তি আসমান পর্যন্ত পৌঁছেছে, তা মেঘ পর্যন্ত উঁচুতে উঠেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানকার বিদেশীরা বলছে, আমরা ব্যাবিলনকে সাহায্য করতে চেষ্টা করেছি, কিন্তু তখন বড় দেরী হয়ে গেছে। চল, এবার আমরা এ দেশ ত্যাগ করে বাড়ি ফিরে যাই। ঈশ্বর সর্বশক্তি দিয়ে ব্যাবিলনকে শাস্তি দিয়েছেন, সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা বাবিলকে সুস্থ করার চেষ্টা করেছি| কিন্তু সে সুস্থ হতে পারবে না| তাই আমাদের প্রত্যেকের উচিৎ‌ তাকে ত্যাগ করে নিজেদের দেশে ফিরে যাওয়া| স্বর্গের ঈশ্বর ঠিক করবেন তার শাস্তি| তিনিই ঠিক করবেন বাবিলে কি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা বাবিলকে সুস্থ করতে চেষ্টা করেছি, কিন্তু সে সুস্থ হয়নি। আমরা তাকে ছেড়ে আমাদের নিজেদের দেশে চলে যাই। কারণ তার শাস্তি আকাশ পর্যন্ত পৌঁছেছে, তা মেঘ পর্যন্ত জমেছে।