Jeremiah 52:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিদিকিয় একুশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন, আর তিনি একাদশ বছর কাল জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম হমূটল, তিনি লিব্না-নিবাসী ইয়ারমিয়ার কন্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিদিকিয় একুশ বছর বয়সে রাজা হন। তিনি এগারো বছর জেরুশালেমে রাজত্ব করেন। তাঁর মা ছিলেন লিব্না নিবাসী যিরমিয়ের কন্যা হমূটল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিদিকিয় একুশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, আর তিনি এগার বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম হমুটল, তিনি লিব্না-নিবাসী যিরমিয়ের কন্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিদিকিয় একুশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, আর তিনি এগার বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম হমুটল, তিনি লিব্না-নিবাসী যিরমিয়ের কন্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একুশ বছর বয়সে সিদিকিয় রাজা হলেন। তিনি যিরূশালেমে এগারো বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হমুটল; তিনি ছিলেন লিব্না শহরের যিরমিয়ের মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একুশ বছর বয়সে সিদিকিয় বাদশাহ্ হলেন। তিনি জেরুজালেমে এগারো বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হমুটল; তিনি ছিলেন লিব্না শহরের ইয়ারমিয়ার মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিদিকিয় যখন যিহুদীয়ার রাজা হন তখন তাঁর বয়স ছিল মাত্র একুশ বছচর। তাঁর রাজধানী জেরুশালেমে তিনি রাজত্ব করেন এগারো বছর। তাঁর মায়ের নাম হামুতাল, তিনি ছিলেন লিব্নানিবাসী যিরমিয়ের কন্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিদিকিয় 21বছর বয়সে যিহূদার রাজা হন| তিনি 11 বছর জেরুশালেমে রাজত্ব করেন| সিদিকিয়ের মা হলেন হমুটল| তিনি ছিলেন যিরমিয়ের কন্যা| লিব্না নামক শহরে হমুটল থাকতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিদিকিয় একুশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন, তিনি এগারো বছর যিরুশালেমে রাজত্ব করেন; তার মায়ের নাম হমুটল; তিনি লিবনা নিবাসী যিরমিয়ের মেয়ে।