Jeremiah 52:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ব্যাবিলনের বাদশাহ্‌ সিদিকিয়ের সাক্ষাতেই তাঁর পুত্রদেরকে হত্যা করলেন; এবং এহুদার সমস্ত নেতৃবর্গকেও রিব্লাতে হত্যা করলেন; আর সিদিকিয়ের চোখ উৎপাটন করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে রিব্‌লায়, ব্যাবিলনের রাজা সিদিকিয়ের চোখের সামনেই তাঁর পুত্রদের হত্যা করলেন; তিনি যিহূদার রাজকর্মচারীদেরও হত্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাবিল-রাজ সিদিকিয়ের সাক্ষাতেই তাঁহার পুত্রগণকে হনন করিলেন; এবং যিহূদার সমস্ত অধ্যক্ষগণকেও রিব্লাতে হনন করিলেন; আর সিদিকিয়ের চক্ষু উৎপাটন করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাবিল-রাজ সিদিকিয়ের সাক্ষাতেই তাঁহার পুত্রগণকে হনন করিলেন; এবং যিহূদার সমস্ত অধ্যক্ষগণকেও রিব্লাতে হনন করিলেন; আর সিদিকিয়ের চক্ষু উৎপাটন করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা রিব্‌লাতে সিদিকিয়ের চোখের সামনেই তাঁর ছেলেদের মেরে ফেললেন এবং যিহূদার সমস্ত রাজকর্মচারীদেরও মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্‌ রিব্‌লাতে সিদিকিয়ের চোখের সামনেই তাঁর ছেলেদের হত্যা করলেন এবং এহুদার সমস্ত রাজকর্মচারীদেরও হত্যা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রিবলাতে সিদিকিয়ের চোখের সামনে তাঁর ছেলেদের হত্যা করা হল এবং যিহুদীয়ার সমস্ত রাজকর্মচারীদেরও তাঁর সামনে হত্যা করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজা প্রথমে সিদিকিয়ের পুত্রকে হত্যা করে| নিজ সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুকে প্রত্যক্ষ করতে হয়েছে সিদিকিয়কে| বাবিলের রাজা সিদিকিয়কে তাঁর পুত্রদের হত্যা সাক্ষী হতে বাধ্য করেছিলেন| তিনি যিহূদার রাজকর্মচারীদেরও রিব্লাতে হত্যা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবিলের রাজা সিদিকিয়ের চোখের সামনেই তাঁর ছেলেদের মেরে ফেললেন এবং যিহূদার সমস্ত নেতাদেরও রিব্লাতে মেরে ফেললেন; আর সিদিকিয়ের চোখ তুলে ফেললেন;