Jeremiah 52:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ব্যাবিলনের বাদশাহ্‌ তাঁকে শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেলেন এবং তাঁর মৃত্যু পর্যন্ত তাঁকে কারাগারে বন্দী করে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি সিদিকিয়ের দুই চোখ উপড়ে নিলেন, তাঁকে পিতলের শিকলে বাঁধলেন এবং ব্যাবিলনে নিয়ে গেলেন। সেখানে তিনি তাঁকে আমরণ পর্যন্ত কারাগারে নিক্ষেপ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বাবিল-রাজ তাঁহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেলেন, এবং তাঁহার মৃত্যু পর্য্যন্ত তাঁহাকে কারাগারে বদ্ধ রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বাবিল-রাজ তাঁহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেলেন, এবং তাঁহার মৃত্যু পর্যন্ত তাঁহাকে কারাগারে বদ্ধ রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সিদিকিয়ের চোখ দু’টা তুলে ফেলে, তাঁকে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে বাবিলে নিয়ে গেলেন এবং তিনি না মরা পর্যন্ত তাঁকে জেলখানায় রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সিদিকিয়ের চোখ দু’টা তুলে ফেলে, তাঁকে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেলেন এবং তিনি না মরা পর্যন্ত তাঁকে জেলখানায় রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সিদিকিয়ের চোখ দুটি উপড়ে ফেলা হল এবং তাঁকে শিকলে বেঁধে ব্যাবিলনে নিয়ে যাওয়া হল। মৃত্যুর সময় পর্যন্ত সিদিকিয় ব্যাবিলনের কারাগারেই বন্দী ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর পর বাবিলের রাজার নির্দেশে সিদিকিয়ের দুই চোখ উপড়ে নেওয়া হয়| পিতলের চেনে বেঁধে সিদিকিয়কে বাবিলে এনে কারারুদ্ধ করা হয়| মৃত্যুর দিন পর্যন্ত সিদিকিয় এই কারাগারেই ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে বাবিলের রাজা তার শিকলে বেঁধে নিয়ে গেলেন এবং তার মৃত্যু পর্যন্ত সিদিকিয়কে কারাগারে রেখে দিলেন।