Jeremiah 52:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পঞ্চম মাসের দশম দিনে, ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের ঊনবিংশ বছরে, রক্ষক-সেনাপতি নবূষরদন— যিনি ব্যাবিলনের বাদশাহ্র সম্মুখে দাঁড়াতেন— জেরুশালেমে প্রবেশ করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের রাজত্বের উনিশতম বছরের পঞ্চম মাসের দশম দিনে, রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, যিনি ব্যাবিলনের রাজার সেবা করতেন, জেরুশালেমে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পঞ্চম মাসে, মাসের দশম দিনে, বাবিল-রাজ নবূখদ্রিৎসরের ঊনবিংশ বৎসরে, রক্ষ-সেনাপতি নবূষরদন—যিনি বাবিল-রাজের সম্মুখে দাঁড়াইতেন—যিরূশালেমে প্রবেশ করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পঞ্চম মাসে, মাসের দশম দিনে, বাবিল-রাজ নবূখদ্নিৎসরের ঊনবিংশ বৎসরে, রক্ষক-সেনাপতি নবূষরদন- যিনি বাবিল-রাজের সম্মুখে দাঁড়াইতেন- যিরূশালেমে প্রবেশ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা নবূখদ্নিৎসরের রাজত্বের ঊনিশ বছরের পঞ্চম মাসের দশম দিনে রাজার রক্ষীদলের সেনাপতি হিসাবে যিনি রাজার সেবা করতেন সেই নবূষরদন যিরূশালেমে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের রাজত্বের ঊনিশ বছরের পঞ্চম মাসের দশম দিনে বাদশাহ্র রক্ষীদলের সেনাপতি হিসাবে যিনি বাদশাহ্র সেবা করতেন সেই নবূষরদন জেরুজালেমে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনরাজ নেবুকাডনেজারের রাজত্বের ঊনিশতম বৎসরের পঞ্চম মাসের দশম দিনে রাজার পরামর্শদাতা ও রাজার দেহরক্ষীদলের সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন সসৈন্যে জেরুশালেমে প্রবেশ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজার বিশেষ রক্ষী ছিল নবূষরদন| রাজা নবূখদ্রিত্সরের শাসনের উনবিংশতি বছরের পঞ্চম মাসের দশম দিনে নবূষরদন জেরুশালেমে আসেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পঞ্চম মাসের দশম দিনের বাবিলের রাজা নবূখদনিৎসরের ঊনিশ বছরের রক্ষক সেনাপতি নবূষরদন যিনি বাবিলের রাজার সামনে দাঁড়াতেন সেই যিরূশালেমে আসলেন।