Jeremiah 52:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রক্ষ-সেনাপতির অনুগামী সমস্ত কল্‌দীয় সৈন্য জেরুশালেমের চারদিকের সমস্ত প্রাচীর ভেঙ্গে ফেলল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজরক্ষীদলের সেনাপতির অধীনস্থ সমস্ত ব্যাবিলনীয় সৈন্য জেরুশালেমের চারপাশের প্রাচীরগুলি ভেঙে ফেলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রক্ষ-সেনাপতির অনুগামী সমস্ত কল্‌দীয় সৈন্য যিরূশালেমের চারিদিকের সমস্ত প্রাচীর ভগ্ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রক্ষক-সেনাপতির অনুগামী সমস্ত কল্‌দীয় সৈন্য যিরূশালেমের চারিদিকের সমস্ত প্রাচীর ভগ্ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার রক্ষীদলের সেনাপতির অধীনে বাবিলীয় সমস্ত সৈন্যদল যিরূশালেমের দেয়াল ভেংগে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র রক্ষীদলের সেনাপতির অধীনে ব্যাবিলনীয় সমস্ত সৈন্যদল জেরুজালেমের দেয়াল ভেংগে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সৈন্যবাহিনী নগর-প্রাচীর ভেঙ্গে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলীয় সৈন্যদল জেরুশালেমের চারিদিকের প্রাচীরগুলো ভেঙে দিয়েছিল| এই সেনাদের নেতৃত্বে ছিলেন নবূষরদন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজার রক্ষীদলের সেনাপতির অধীনে সমস্ত কলদীয় সৈন্য যিরূশালেমের সব দেয়াল ভেঙে ফেলল।