Jeremiah 52:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাটি, ধূপদানি, গামলা, পাত্র, প্রদীপ-আসন, চামচ ও সেঁকপাত্র প্রভৃতি— সোনার পাত্রের সোনা ও রূপার পাত্রের রূপা— রক্ষক-সেনাপতি নিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজরক্ষীদলের সেনাপতি সব গামলা, ধুনুচি, রক্ত ছিটানোর গামলাগুলি, বিভিন্ন পাত্র, দীপবৃক্ষগুলি, থালাগুলি এবং পেয়-নৈবেদ্য উৎসর্গ করার পাত্রগুলি—যত সোনা ও রুপোর তৈরি জিনিস ছিল, তাঁর সঙ্গে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ডাবর, অঙ্গারধানী, বাটি, স্থালী, দীপবৃক্ষ, চমস ও সেকপাত্র প্রভৃতি—স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রৌপ্যময় পাত্রের রৌপ্য—রক্ষ-সেনাপতি হইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ডাবর, অঙ্গারধানী, বাটি, স্থালী, দীপবৃক্ষ, চামচ ও সেকপাত্র প্রভৃতি- স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রৌপ্যময় পাত্রের রৌপ্য- রক্ষক-সেনাপতি লইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার রক্ষীদলের সেনাপতি সোনা বা রূপার তৈরী যে সব পেয়ালা, আগুন রাখবার পাত্র, বাটি, বাতিদান, বেল্চা, ঢালন-উৎসর্গ অনুষ্ঠানের পাত্র ও অন্যান্য যে সব পাত্র ছিল তা নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র রক্ষীদলের সেনাপতি সোনা বা রূপার তৈরী যে সব পেয়ালা, আগুন রাখবার পাত্র, পেয়ালা, বাতিদান, বেল্চা, ঢালন-কোরবানীর পাত্র ও অন্যান্য যে সব পাত্র ছিল তা নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোনা-রূপার সমস্ত জিনিস, এমন কি ছোট ছোট বাটি, জ্বলন্ত কয়লা নেবার জন্য সোনার ছোট ছোট পাত্র, বলিদানের রক্ত নেবার পাত্র, পিলসূজ, ছাইদানী, ধূপদানী, সুরা উৎসর্গের জন্য ব্যবহৃত গামলা সবই তারা নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার বিশেষ রক্ষীদের নেতা এই সব জিনিসগুলি লুট করে নিয়ে গিয়েছিল: লুণ্ঠিত সামগ্রীর মধ্যে বেসিন, বাতিদান, আগুনের পাত্র, বড় আকারের পাত্র, পেয় নৈবেদ্যর সাজ সরঞ্জাম প্রভৃতি উল্লেখযোগ্য| সে সোনা ও রূপোর তৈরী সমস্ত জিনিসপত্র লুঠ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গামলা, ধূপ দাহনকারী, বাটি, পাত্র, বাতিদান, চাটু এবং জলসেক প্রভৃতি সোনার পাত্রের সোনা, রূপার পাত্রের রূপা রক্ষ সেনাপতি নিয়ে গেলেন।