Jeremiah 52:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে দু’টি স্তম্ভ, একটি সমুদ্রপাত্র ও পীঠগুলোর নিচে বারোটি ব্রোঞ্জের ষাঁড় বাদশাহ্ সোলায়মান মাবুদের গৃহের জন্য নির্মাণ করেছিলেন, সেসব পাত্রের ব্রোঞ্জ অপরিমিত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুটি পিতলের থাম, সমুদ্রপাত্র ও তার নিচে অবস্থিত বারোটি পিতলের বলদ, স্থানান্তরযোগ্য গামলা রাখার জিনিসগুলি, যেগুলি রাজা শলোমন সদাপ্রভুর মন্দিরের জন্য নির্মাণ করেছিলেন, সেগুলির পিতল অপরিমেয় ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দুই স্তম্ভ, এক সমুদ্রপাত্র ও পীঠ সকলের নীচে দ্বাদশ পিত্তলময় বৃষ শলোমন রাজা সদাপ্রভুর গৃহের জন্য নির্ম্মাণ করিয়াছিলেন, সেই সকল পাত্রের পিত্তল অপরিমিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দুই স্তম্ভ, এক সমুদ্রপাত্র ও পীঠ সকলের নিচে দ্বাদশ পিত্তলময় বৃষ শলোমন রাজা সদাপ্রভুর গৃহের জন্য নির্মাণ করিয়াছিলেন, সেই সকল পাত্রের পিত্তল অপরিমিত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা শলোমন সদাপ্রভুর ঘরের জন্য যে দু’টা থাম, বিরাট পাত্র ও তার নীচেকার বারোটা ব্রোঞ্জের গরু ও যে সব আসন তৈরী করিয়েছিলেন তার সব ব্রোঞ্জ ওজন করা সম্ভব ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ সোলায়মান মাবুদের ঘরের জন্য যে দু’টা থাম, বিরাট পাত্র ও তার নীচেকার বারোটা ব্রোঞ্জের গরু ও যে সব আসন তৈরী করিয়েছিলেন তার সব ব্রোঞ্জ ওজন করা সম্ভব ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন মন্দিরের জন্য যে সমস্ত ব্রোঞ্জের জিনিষ তৈরী করিয়েছিলেন—দুটি স্তম্ভ, জলাধার এবং ঐ জলাধার রাখার জন্য বারোটি বৃষের সমস্ত ব্রোঞ্জ তারা নিয়ে গেল। সেগুলি এত ভারী ছিল যে, তা ওজন করা সম্ভব হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে আরো নিয়েছিল: স্তম্ভ দুটি, নীচে 12টি ষাঁড়সহ সমুদ্রটি এবং অস্থাবর খুঁটিগুলি| এগুলো সব রাজা শলোমন তৈরী করেছিলেন| এটাও সে লুঠ করে| পিতলের তৈরী এই সব জিনিসগুলি এত ভারী ছিল যে তা ওজন করা যেত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দুই থাম এক সমুদ্র পাত্র ও পীঠ সবের নীচে বারোটি পিতলের ষাঁড় রাজা শলোমন সদাপ্রভুর গৃহের জন্য তৈরী করেছিলেন, সেই সব পাত্রের পিতল অপরিমিত ছিল।