Jeremiah 52:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত ঐ দুই স্তম্ভের প্রত্যেকের উচ্চতা আঠার হাত ও পরিধি বারো হাত ছিল এবং তা চার আঙ্গুল পুরু ছিল; তা ফাঁপা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকটি স্তম্ভ ছিল আঠারো হাত উঁচু এবং পরিধি ছিল বারো হাত; প্রত্যেকটি ছিল চার আঙুল পুরু এবং ফাঁপা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ ঐ দুই স্তম্ভের প্রত্যেকের উচ্চতা আঠার হস্ত ও পরিধি বারো হস্ত ছিল, এবং তাহা চারি অঙ্গুলি পুরু ছিল; তাহা ফাঁপা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ ঐ দুই স্তম্ভের প্রত্যেকের উচ্চতা আঠার হস্ত ও পরিধি বারো হস্ত ছিল, এবং তাহা চারি অঙ্গুলি পুরু ছিল; তাহা ফাঁপা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটা থাম ছিল আঠারো হাত উঁচু ও তার বেড় ছিল বারো হাত; প্রত্যেকটা থামের ব্রোঞ্জ চার আংগুল পুরু ছিল এবং ভিতরটা ছিল ফাঁপা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটা থাম ছিল আঠারো হাত উঁচু ও তার বেড় ছিল বারো হাত; প্রত্যেকটা থামের ব্রোঞ্জ চার আংগুল পুরু ছিল এবং ভিতরটা ছিল ফাঁপা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্তম্ভ দুটি দেখতে ছিল একই রকম। এগুলির উচ্চতা ছিল আঠেরো হাত, আর ব্যাস ছিল বারো হাত। স্তম্ভ দুটির ভিতর ছিল ফাঁপা এবং চার আঙুল পুরু। সেগুলির মাথায় পাঁচ হাত উঁচু ব্রোঞ্জের চূড়া বসানো ছিল। চূড়ার চারিদিকে জালি নক্‌শা করা ব্রোঞ্জের ডালিম দিয়ে সাজানো ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্তম্ভগুলির উচ্চতা ছিল 27ফুট | প্রতিটি স্তম্ভ ছিল 18 ফুট চওড়া ও ফাঁপা| প্রতিটি স্তম্ভের দেওয়াল 4 ইঞ্চি পুরু ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে ওই দুই থামের প্রত্যেকের উচ্চতা আঠারো হাত ও বারো হাত চওড়া ছিল এবং তার চার আঙ্গুল মোটা ছিল; তা ফাঁপা ছিল।