Jeremiah 52:22 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার উপরে পাঁচ হাত পরিমাণ উঁচু ব্রোঞ্জের একটি মাথলা ছিল, মাথলার উপরে চারদিকে জালকার্য ও ডালিমের আকৃতি, ছিল; সেই সকলও ব্রোঞ্জের; এবং তার দ্বিতীয় স্তম্ভেরও ঐ মত আকার ও ডালিম ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্তম্ভের উপরে মাথার দিকটি ছিল পাঁচ হাত উঁচু এবং সেটি চারপাশে ব্রোঞ্জের জালি ও ব্রোঞ্জের ডালিম দিয়ে সুসজ্জিত ছিল। অন্য স্তম্ভটিও, এটির মতোই একই ধরনের ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার উপরে পাঁচ হস্ত পরিমাণ উচ্চ পিত্তলময় এক মাথলা ছিল, মাথলার উপরে চারিদিকে জালকার্য্য ও দাড়িম্বাকৃতি, ছিল; সে সকলও পিত্তলময়; এবং তাহার দ্বিতীয় স্তম্ভেরও ঐ মত আকার ও দাড়িম্ব ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার উপরে পাঁচ হস্ত পরিমাণ উচ্চ পিত্তলময় এক মাথলা ছিল, মাথলার উপরে চারিদিকে জালকার্য ও দাড়িম্বাকৃতি ছিল; সেই সকলও পিত্তলময়; এবং তাহার দ্বিতীয় স্তম্ভেরও ঐ মত আকার ও দাড়িম্ব ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটা থামের মাথা ছিল পাঁচ হাত উঁচু এবং সেই মাথার চারপাশ ব্রোঞ্জের শিকল ও ব্রোঞ্জের ডালিম দিয়ে সাজানো ছিল। অন্য থামটিও একই রকম ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটা থামের মাথা ছিল পাঁচ হাত উঁচু এবং সেই মাথার চারপাশ ব্রোঞ্জের শিকল ও ব্রোঞ্জের ডালিম দিয়ে সাজানো ছিল। অন্য থামটিও একই রকম ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্তম্ভের ওপরের পিতলের চূড়া ছিল 7/1-2 ফুট উঁচু| ওটা একটি জালের মত নকশা ও পিতলের তৈরী বেদানা দিয়ে সাজানো ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার ওপরে পাঁচ হাত উঁচু পিতলের এক মাথা ছিল এবং সেই মাথার চারপাশে জালের কাজ ছিল ও দাড়িম্বের মতো ছিল। সে সব পিতলের এবং দ্বিতীয় থামেও ঐ আকারের দাড়িম্ব ছিল।