Jeremiah 52:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রক্ষ-সেনাপতি মহা-ইমাম সরায়কে, দ্বিতীয় ইমাম সফনিয়কে ও তিন জন দ্বারপালকে ধরলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রক্ষীদলের সেনাপতি মহাযাজক সরায়কে, পদাধিকারবলে তাঁর পরে যিনি ছিলেন, সেই যাজক সফনিয়কে ও তিনজন দারোয়ানকে বন্দি করে নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রক্ষ-সেনাপতি মহাযাজক সরায়কে, দ্বিতীয় যাজক সফনিয়কে ও তিন জন দ্বারপালকে ধরিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রক্ষক-সেনাপতি মহাযাজক সরায়কে, দ্বিতীয় যাজক সফনিয়কে ও তিন জন দ্বারপালকে ধরিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদীদের প্রধান পুরোহিত সরায়, দ্বিতীয় পুরোহিত সফনিয় ও তিনজন দারোয়ানকে রক্ষীদলের সেনাপতি বন্দী করে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইহুদীদের প্রধান ইমাম সরায়, দ্বিতীয় ইমাম সফনিয় ও তিনজন দারোয়ানকে রক্ষীদলের সেনাপতি বন্দী করে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন এছাড়াও প্রধান পুরোহিত সফনিয়কে এবং মন্দিরের আরও তিনজন বিশিষ্ট কর্মচারীকে বন্দী করে নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূষরদন ও তারা বিশেষ রক্ষী বাহিনী সরায় এবং সফনিয়কে বন্দী করে| সরায় ছিলেন প্রধান যাজক| সফনিয়র পদ ছিল পরবর্তী উচ্চতম যাজক| উপাসনালয়ের তিন দ্বাররক্ষীও বন্দী হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রক্ষ সেনাপতি মহাযাজক সরায়কে, দ্বিতীয় যাজক সফনিয় ও তিনজন দারোয়ানকে ধরলেন।