Jeremiah 52:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ব্যাবিলনের বাদশাহ্ হমাৎ দেশস্থ রিব্লাতে তাঁদেরকে আঘাত করে হত্যা করলেন। এভাবে এহুদা তার দেশ থেকে বন্দী হয়ে নীত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হমাৎ দেশের রিব্লাতে ব্যাবিলনের রাজা প্রাণদণ্ডে দণ্ডিত এই লোকদের বধ করলেন। অতএব যিহূদা তার দেশ থেকে নির্বাসিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাবিল-রাজ হমাৎ দেশস্থ রিব্লাতে তাঁহাদিগকে আঘাত করিয়া বধ করিলেন। এইরূপে যিহূদা আপন দেশ হইতে বন্দি হইয়া নীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাবিল-রাজ হমাৎ দেশস্থ রিব্লাতে তাঁহাদিগকে আঘাত করিয়া বধ করিলেন। এইরূপে যিহূদা আপন দেশ হইতে বন্দি হইয়া নীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা হমাৎ দেশের রিব্লাতে এই সব লোকদের মেরে ফেললেন। এইভাবে যিহূদার লোকদের বন্দী করে নিজের দেশ থেকে দূরে নিয়ে যাওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ হামা দেশের রিব্লাতে এই সব লোকদের হত্যা করলেন। এইভাবে এহুদার লোকদের বন্দী করে নিজের দেশ থেকে দূরে নিয়ে যাওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার আদেশে তাদের নির্মম কশাঘাতের পর হত্যা করা হয়। এইভাবে যিহুদীয়ার অধিবাসীদের দেশ থেকে নির্বাসনে নিয়ে যাওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বন্দীদের নিয়ে নবূষরদন রিব্লা শহরে আসে| রিব্লা হমাৎ দেশে অবস্থিত| এই শহরেই বাবিলের রাজা অবস্থান করছিলেন| রাজার নির্দেশে সমস্ত বন্দীদের হত্যা করা হয়| একই ভাবে যিহূদা থেকে লোকেদের বন্দী করে এনে হত্যা করা হল| তাই, যিহূদার লোকদের তাদের দেশ থেকে নির্বাসন দেওয়া হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাবিলের রাজা হমাৎ দেশের রিব্লাতে তাদেরকে আঘাত করে হত্যা করলেন। এই ভাবে যিহূদা নিজেদের দেশ থেকে বন্দী হয়ে গেল।