Jeremiah 52:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ জেরুশালেমে ও এহুদায় মাবুদের ক্রোধজনিত ঘটনা হল, যে পর্যন্ত না তিনি তাঁর সম্মুখ থেকে তাদেরকে দূরে ফেলে দিলেন, আর সিদিকিয় ব্যাবিলনের বাদশাহ্র বিদ্রোহী হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ক্রোধের কারণেই জেরুশালেম ও যিহূদার প্রতি এসব কিছু ঘটেছিল, এবং শেষ পর্যন্ত তিনি তাদের তাঁর উপস্থিতি থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলেন। ইত্যবসরে সিদিকিয় ব্যাবিলনের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যিরূশালেমে ও যিহূদায় সদাপ্রভুর ক্রোধজনিত ঘটনা হইল, যে পর্য্যন্ত না তিনি আপনার সম্মুখ হইতে তাহাদিগকে দূরে ফেলিয়া দিলেন, আর সিদিকিয় বাবিল-রাজের বিদ্রোহী হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যিরূশালেমে ও যিহূদায় সদাপ্রভুর ক্রোধজনিত ঘটনা হইল, যে পর্যন্ত না তিনি আপনার সম্মুখ হইতে তাহাদিগকে দূরে ফেলিয়া দিলেন, আর সিদিকিয় বাবিল-রাজের বিদ্রোহী হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেম ও যিহূদার লোকদের দরুন সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন এবং শেষে তিনি তাঁর সামনে থেকে তাদের দূর করে দিয়েছিলেন। পরে সিদিকিয় বাবিলের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেম ও এহুদার লোকদের দরুন মাবুদ রাগে জ্বলে উঠেছিলেন এবং শেষে তিনি তাঁর সামনে থেকে তাদের দূর করে দিয়েছিলেন। পরে সিদিকিয় ব্যাবিলনের বাদশাহ্র বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, প্রভু পরমেশ্বর জেরুশালেম ও যিহুদীয়ার মানুষের উপর এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তাদের তিনি তাঁর চোখের সামনে থেকে দূর করে দিয়েছিলেন, পাঠিয়েছিলেন নির্বাসনে। ব্যাবিলনরাজ নেবুকাডনেজারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন রাজা সিদিকিয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু জেরুশালেম ও যিহূদার প্রতি এত রেগে গেলেন যে অবশেষে তিনি তাদের তাঁর সামনে থেকে ছুঁড়ে ফেলে দিলেন| সিদিকিয় বাবিলের রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেম ও যিহূদায় সদাপ্রভু ক্রোধজনিত ঘটনা হল যে পর্যন্ত না তিনি নিজের সামনে থেকে তাদেরকে দূরে ফেলে দিলেন, আর সিদিকিয় বাবিলের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন।