Jeremiah 52:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বখতে-নাসারের ত্রয়োবিংশ বছরে রক্ষক-সেনাপতি নবূষরদন সাতশত পঁয়তাল্লিশ জন ইহুদীকে বন্দী করে নিয়ে যান। এরা সবসুদ্ধ চার হাজার ছয় শত প্রাণী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর রাজত্বের তেইশতম বছরে, রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, 745 জন ইহুদিকে নির্বাসনে নিয়ে যান। লোকদের সর্বমোট সংখ্যা ছিল 4,600 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নবূখদ্রিৎসরের ত্রয়োবিংশ বৎসরে রক্ষ-সেনাপতি নবূষরদন সাতশত পঁয়তাল্লিশ জন যিহূদীকে বন্দি করিয়া লইয়া যান। ইহারা সর্ব্বশুদ্ধ চারি সহস্র ছয়শত প্রাণী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নবূখদ্নিৎসরের ত্রয়োবিংশ বৎসরে রক্ষক-সেনাপতি নবূষরদন সাত শত পঁয়তাল্লিশ জন যিহূদীকে বন্দি করিয়া লইয়া যান। ইহারা সর্বসুদ্ধ চারি সহস্র ছয়শত প্রাণী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তাঁর রাজত্বের তেইশ বছরের সময় রাজার রক্ষীদলের সেনাপতি নবূষরদন সাতশো পঁয়তাল্লিশজন যিহূদীকে নিয়ে গিয়েছিলেন। এদের সংখ্যা ছিল মোট চার হাজার ছ’শো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তাঁর রাজত্বের তেইশ বছরের সময় বাদশাহ্র রক্ষীদলের সেনাপতি নবূষরদন সাতশো পঁয়তাল্লিশজন ইহুদীকে নিয়ে গিয়েছিলেন। এদের সংখ্যা ছিল মোট চার হাজার ছ’শো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেইশতম বৎসরে নেবুসর্দন নিয়ে গিয়েছিলেন 745 জনকে। সবশুদ্ধ 4,600 জন লোককে নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা নবূখদ্রিত্সরের ত্রযোবিংশতিতম বছরের রাজত্বের সময় নবূষরদন যিহূদা থেকে 745 জনকে বন্দী করে আনেন| মোট 4600 মানুষ বন্দী হয়েছিল রাজার এই নির্দেশে| এদের বন্দী করেছিল বিশেষ রক্ষীবাহিনীর নেতা নবূষরদন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নবূখদনিৎসরের তেইশ বছরের দিন রক্ষীদলের সেনাপতি নবূষরদন সাতশো পঁয়তাল্লিশজন যিহূদীকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন। মোট বন্দী লোক চার হাজার ছশো।