Jeremiah 52:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর মরণদিন পর্যন্ত ব্যাবিলনের বাদশাহ্র হুকুমে তাঁকে নিয়মিতভাবে বৃত্তি দেওয়া হত, তাঁর সমস্ত জীবনে তাঁকে দিনের উপযুক্ত খাদ্যদ্রব্য প্রতিদিন দেওয়া হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াখীন যতদিন বেঁচেছিলেন, ব্যাবিলনের রাজা তাঁর মৃত্যু পর্যন্ত, তাঁকে নিয়মিতরূপে একটি ভাতা দিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার মরণদিন পর্য্যন্ত বাবিল-রাজের আজ্ঞাতে তাঁহাকে নিয়ত বৃত্তি দেওয়া হইত, তাঁহার সমস্ত জীবন ব্যাপিয়া তাঁহাকে দিনের উপযুক্ত খাদ্য দ্রব্য প্রতিদিন দেওয়া হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার মরণদিন পর্যন্ত বাবিল-রাজের আজ্ঞাতে তাঁহাকে নিয়ত বৃত্তি দেওয়া হইত, তাঁহার সমস্ত জীবন ব্যাপিয়া তাঁহাকে দিনের উপযুক্ত খাদ্যদ্রব্য প্রতিদিন দেওয়া হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন রাজা নিয়মিতভাবে তাঁকে প্রতিদিনের জন্য একটা ভাতা দিতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন বাদশাহ্ নিয়মিতভাবে তাঁকে প্রতিদিনের জন্য একটা ভাতা দিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যতদিন তিনি বেঁচেছিলেন, ততদিন তাঁকে তাঁর দৈনিক প্রয়োজনের জন্য বৃত্তি দেওয়া হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজা প্রতিদিন যিহোয়াখীনকে অনুদান দিত| এই অনুদান যিহোয়াখীনের মৃত্যুর আগে পর্যন্ত চালু ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার মৃত্যুদিন পর্যন্ত তাকে প্রতিদিন খাবার ভাতা দেওয়া হত।