Jeremiah 52:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নগর-প্রাচীরের একটি স্থান ভেঙ্গে গেল ও সমস্ত যোদ্ধা রাতে নগর থেকে বাইরে গিয়ে বাদশাহ্র বাগানের নিকটস্থ দুই প্রাচীরের দ্বারের পথ দিয়ে পালিয়ে গিয়ে অরাবা সমভূমির পথে গেল। তখন কল্দীয়েরা নগরের বিরুদ্ধে চারদিকে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে নগরের প্রাচীর ভেঙে ফেলা হল, এবং রাতের বেলায় গোটা সৈন্যদল রাজার বাগানের কাছে থাকা দুটি প্রাচীরের মাঝখানে অবস্থিত দরজা দিয়ে পালিয়ে গেল, যদিও ব্যাবিলনের সৈন্যসামন্ত কিন্তু নগরটি ঘিরে রেখেছিল। তারা অরাবার দিকে পালিয়ে গেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নগরের এক স্থান ভগ্ন হইল, ও সমস্ত যোদ্ধা রাত্রিতে নগর হইতে বাহিরে গিয়া রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের দ্বারের পথ দিয়া পলায়ন করিল—তখন কল্দীয়েরা নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল—আর উহারা অরাবা তলভূমির পথে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নগরের এক স্থান ভগ্ন হইল, ও সমস্ত যোদ্ধা রাত্রিতে নগর হইতে বাহিরে গিয়া রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের দ্বারের পথ দিয়া পলায়ন করিল- তখন কল্দীয়েরা নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল- আর উহারা অরাবা তলভূমির পথে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শহরের দেয়ালের একটা জায়গা ভেংগে গেল। যদিও বাবিলীয়েরা তখনও শহরটা ঘেরাও করে ছিল তবুও রাতের বেলা যিহূদার সমস্ত সৈন্য রাজার বাগানের কাছে দুই দেয়ালের ফটক দিয়ে পালিয়ে গিয়ে অরাবার দিকে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শহরের দেয়ালের একটা জায়গা ভেংগে গেল। যদিও ব্যাবিলনীয়রা তখনও শহরটা ঘেরাও করে ছিল তবুও রাতের বেলায় এহুদার সমস্ত সৈন্য বাদশাহ্র বাগানের কাছে দুই দেয়ালের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আরবার দিকে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদিও ব্যাবিলনীয়েরা নগর ঘিরে রেখেছিল, তা সত্ত্বেও সমস্ত সৈন্যবাহিনী রাতের অন্ধকারে পালিয়ে বেঁচেছিল। রাজ উদ্যানের মধ্য দিয়ে, সংলগ্ন দুটি দেওয়ালের মাঝের গলিপথ ধরে তারা জর্ডন উপত্যকার দিকে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্ষুধায় পাগল প্রায় অবরুদ্ধ শহরবাসীদের ঠিক ঐ সময়ই বাবিলের সৈন্যরা আক্রমণ করল| যিরমিয়র সৈন্যরা রাতের অন্ধকারে দুই প্রাচীরের মধ্যবর্তী প্রবেশদ্বার দিয়ে পালাতে লাগল| বাবিলের সেনারা চারিদিক ঘিরে থাকলেও রাজার বাগানের কাছের গেট দিয়ে জেরুশালেমের সেনারা শহর ছাড়তে থাকে| এই পলায়নরত সেনাদের গন্তব্যস্থল ছিল দূরবর্তী মরুভূমি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শহরের একটা জায়গা ভেঙে গেল এবং সমস্ত যোদ্ধা শহর থেকে বাইরে গিয়ে রাজার বাগানের কাছাকাছি দুই প্রাচীরের দরজার পথ দিয়ে পালিয়ে গেল তখন কলদীয়েরা শহরের বিরুদ্ধে চারিদিকে ছিল আর ওরা অরাবার দিকে গেল।