Jeremiah 52:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কল্দীয়দের সৈন্য বাদশাহ্র পিছনে দৌড়ে গিয়ে জেরিকোর সমভূমিতে সিদিকিয়কে ধরলো, তাতে তাঁর সকল সৈন্য তাঁর কাছ থেকে ছিন্নভিন্ন হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ব্যাবিলনের সৈন্যদল রাজা সিদিকিয়ের পিছনে তাড়া করে গেল এবং যিরীহোর সমভূমিতে তাঁর নাগাল পেল। তাঁর সমস্ত সৈন্য তাঁর কাছ থেকে পৃথক হয়ে ছড়িয়ে পড়ল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কল্দীয়দের সৈন্য রাজার পশ্চাতে দৌড়িয়া গিয়া যিরীহোর তলভূমিতে সিদিকিয়কে ধরিল, তাহাতে তাঁহার সকল সৈন্য তাঁহার নিকট হইতে ছিন্নভিন্ন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কল্দীয়দের সৈন্য রাজার পশ্চাতে দৌড়াইয়া গিয়া যিরীহোর তলভূমিতে সিদিকিয়কে ধরিল, তাহাতে তাঁহার সকল সৈন্য তাঁহার নিকট হইতে ছিন্নভিন্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার সমস্ত সৈন্য তাঁর কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ছড়িয়ে পড়ল এবং সেই সময় বাবিলীয় সৈন্যদলও রাজা সিদিকিয়ের পিছনে তাড়া করে যিরীহোর সমভূমিতে তাঁকে ধরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র সমস্ত সৈন্য তাঁর কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ছড়িয়ে পড়ল এবং সেই সময় ব্যাবিলনীয় সৈন্যদলও বাদশাহ্ সিদিকিয়ের পিছনে তাড়া করে জেরিকোর সমভূমিতে তাঁকে ধরে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনীয় সেনারা কিন্তু রাজা সিদিকিয়ের পিছু ধাওয়া করে যেরিকোর কাছে তাঁকে ধরে ফেলল। তাঁর সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের সৈন্যদল সিদিকিয়কে তাড়া করল| অবশেষে যিরীহোর সমতলভূমিতে তারা তাকে ধরতে সফল হয়| সিদিকিয়ের সব সৈন্যরা পালিয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কলদীয়দের সৈন্য রাজার পিছনে দৌড়ে গিয়ে যিরীহোর সমভূমিতে সিদিকিয়কে ধরল, তাতে তার সব সৈন্য তার কাছ থেকে ছিন্নভিন্ন হল।