Jeremiah 52:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা বাদশাহ্কে ধরে হমাৎ দেশস্থ রিব্লাতে ব্যাবিলনের বাদশাহ্র কাছে নিয়ে গেল, পরে তিনি তাঁর দণ্ডবিধান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি ধৃত হলেন। তাঁকে ধরে হমাৎ দেশের রিব্লায় ব্যাবিলনের রাজার কাছে নিয়ে যাওয়া হল। সেখানে তিনি তাঁর শাস্তি ঘোষণা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা রাজাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল, পরে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা রাজাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল, পরে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সিদিকিয়কে বন্দী করে হমাৎ দেশের রিব্লাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল এবং সেখানে তাঁকে শাস্তির আদেশ দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সিদিকিয়কে বন্দী করে হামা দেশের রিব্লাতে ব্যাবিলনের বাদশাহ্র কাছে নিয়ে গেল এবং সেখানে তাঁকে শাস্তির হুকুম দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিদিকিয়কে নিয়ে যাওয়া হল নেবুকাডনেজারের কাছে। নেবুকাডনেজার তখন হমাৎ অঞ্চলের রিবলা নগরীতে ছিলেন। সেখানে তিনি সিদিকিয়কে দণ্ড দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বন্দী সিদিকিয়কে রিব্লা শহরে বাবিলের রাজার কাছে হাজির করানো হয়| হমাৎ দেশেই রিব্লা শহর| এখানে বাবিলের রাজা সিদিকিয়ের শাস্তি নির্ধারণ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা রাজাকে ধরে হমাৎ দেশের রিব্লাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল, পরে তিনি তার শাস্তি দিলেন।