Jeremiah 6:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের উপরে প্রহরীদেরকে রাখলাম, বললাম ‘তোমরা তূরীধ্বনিতে কান দাও;’ কিন্তু তারা বললো, কান দেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের উপরে প্রহরী নিযুক্ত করে বললাম, ‘তোমরা তূরীর ধ্বনি শোনো!’ কিন্তু তোমরা বললে, ‘আমরা শুনব না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের উপরে প্রহরিগণকে রাখিলাম, [বলিলাম,] ‘তোমরা তূরীধ্বনিতে কর্ণপাত কর;’ কিন্তু তাহারা বলিল, কর্ণপাত করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের উপরে প্রহরিগণকে রাখিলাম, [বলিলাম,] ‘তোমরা তূরীধ্বনিতে কর্ণপাত কর;’ কিন্তু তাহারা বলিল, কর্ণপাত করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের উপরে পাহারাদার নিযুক্ত করে বলেছি, ‘তোমরা তূরীর শব্দ শোন,’ কিন্তু তোমরা বলেছ, ‘আমরা শুনব না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের উপরে পাহারাদার নিযুক্ত করে বলেছি, ‘তোমরা শিংগার আওয়াজ শোন,’ কিন্তু তোমরা বলেছ, ‘আমরা শুনব না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রবু পরমেশ্বর প্রহরী নিযুক্ত করলেন তাদের সতর্ক করার জন্য। কিন্তু তারা বলল, ও সব আমরা শুনব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের ওপর নজরদারি করার জন্য একজনকে বেছে নিয়েছি| আমি তাদের বলেছিলাম, ‘যুদ্ধের দামামা শোন|’ কিন্তু তারা বলেছিল, ‘আমরা শুনব না!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের উপরে তূরীর ধ্বনি শোনার জন্য পাহারাদার নিযুক্ত করেছি। কিন্তু তারা বলেছে, আমরা শুনব না।