Jeremiah 6:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ধনুক ও বর্শাধারী, নিষ্ঠুর ও করুণাশূন্য, তাদের রব সমুদ্র-গর্জনের মত এবং তারা ঘোড়ায় চড়ে আসছে। অয়ি সিয়োন-কন্যে, তোমারই বিপরীতে যুদ্ধ করবার জন্য তারা প্রত্যেক জন যোদ্ধার মত সুসজ্জিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের হাতে আছে ধনুক ও বর্শা; তারা নিষ্ঠুর, মায়ামমতা প্রদর্শন করে না। তারা ঘোড়ায় চড়লে সমুদ্রগর্জনের মতো শব্দ শোনায়; সিয়োন-কন্যা, তোমাকে আক্রমণ করার জন্য তারা যুদ্ধের সাজ পরে আসছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ধনুক ও বড়শাধারী, নিষ্ঠুর ও করুণারহিত, তাহাদের রব সমুদ্র-গর্জ্জনের তুল্য, এবং তাহারা অশ্বারোহণে আসিতেছে। অয়ি সিয়োন-কন্যে, তোমারই বিপরীতে যুদ্ধ করণার্থে তাহারা প্রত্যেক জন যোদ্ধার ন্যায় সুসজ্জিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ধনুক ও বর্শাধারী, নিষ্ঠুর ও করুণারহিত, তাহাদের রব সমুদ্র-গর্জনের তুল্য, এবং তাহারা অশ্বারোহণে আসিতেছে। অয়ি সিয়োন-কন্যে, তোমারই বিপরীতে যুদ্ধ করণার্থে তাহারা প্রত্যেক জন যোদ্ধার ন্যায় সুসজ্জিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের কাছে ধনুক ও বর্শা আছে; তারা নিষ্ঠুর এবং কোন দয়া দেখায় না। ঘোড়ায় চড়ে আসবার সময় তাদের শব্দ উঠছে সমুদ্রের গর্জনের মত; হে সিয়োন-কন্যা, তোমাকে আক্রমণ করবার জন্য তারা যোদ্ধার মত প্রস্তুত হয়ে আসছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের কাছে ধনুক ও বর্শা আছে; তারা নিষ্ঠুর এবং কোন দয়া দেখায় না। ঘোড়ায় চড়ে আসবার সময় তাদের আওয়াজ উঠছে সমুদ্রের গর্জনের মত; হে সিয়োন্তকন্যা, তোমাকে আক্রমণ করবার জন্য তারা যোদ্ধার মত প্রস্তুত হয়ে আসছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ধনুর্বাণ ও তরবারিতে সজ্জিত হয়েছে। অত্যন্ত নিষ্ঠুর তারা, দয়ামায়া বলে তাদের কিছুই নেই। অশ্বপৃষ্ঠে তারা যখন ছুটে চলে, তখন সমুদ্রগর্জনের ধ্বনি শোনা যায়। জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৈন্যরা বয়ে আনছে তীরধনুক এবং বর্শা| তারা প্রচণ্ড নিষ্ঠুর| প্রবল শক্তিশালী| তারা ঘোড়ায় ছুটে আসছে সমুদ্রের মতো গর্জন করতে করতে| সিয়োন কন্যা, ঐ সেনারা তোমাকেই আক্রমণ করতে আসছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ধনুক ও বর্শা নেবে। তারা নিষ্ঠুর এবং কোন দয়া নেই। সমুদ্রের গর্জনের মত তাদের শব্দ এবং তারা ঘোড়ায় চড়ে যোদ্ধার মত প্রস্তুত হয়ে আসছে, হে সিয়োনের মেয়ে।”