Jeremiah 6:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সকলে দারুণ অবাধ্য, কুৎসা রটনা করে বেড়ায়; তারা ব্রোঞ্জ ও লোহার মত; তারা সকলেই ভ্রষ্টাচারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা হল কঠিন হৃদয় বিশিষ্ট বিদ্রোহী, তারা কেবলই নিন্দা করে বেড়ায়। তারা পিতল আর লোহার মতো; তারা সবাই ভ্রষ্টাচার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সকলে দারুণ অবাধ্য, পরীবাদ করিয়া বেড়ায়; তাহারা পিত্তল ও লৌহস্বরূপ; তাহারা সকলেই ভ্রাষ্টাচারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সকলে দারুণ অবাধ্য, পরিবাদ করিয়া বেড়ায়; তাহারা পিত্তল ও লৌহস্বরূপ; তাহারা সকলেই ভ্রষ্টাচারী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সবাই দারুণ বিদ্র্রোহী; তারা নিন্দা করে বেড়ায়। তারা ব্রোঞ্জ আর লোহার মত; তারা সবাই খারাপ হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সবাই দারুণ বিদ্র্রোহী; তারা বদনাম করে বেড়ায়। তারা ব্রোঞ্জ আর লোহার মত; তারা সবাই খারাপ হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা সকলে জেদী, দুরাচারী, ব্রোঞ্জ ও লোহার মত কঠিন। ওরা দুর্নীতিপরায়ণ, চারিদিকে মিথ্যা রটনা করে বেড়ায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং প্রত্যেকেই আমার বিরুদ্ধে চলে গিয়েছে| তারা লোকদের সম্বন্ধে বাজে কথা বলে| তারা হল মরচে পড়া লোহার মত এবং কলঙ্কিত পিতলের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সবাই খুব একগুঁয়ে লোক, যারা অন্য লোকের নিন্দা করে চলে। তারা সবাই ব্রোঞ্জ আর লোহার মত; খুব খারাপ আচরণ করে।