Jeremiah 6:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন কর; উঠ, আমরা মধ্যাহ্নকালে আক্রমণ করি। ধিক্‌ আমাদেরকে! কেননা দিবাবসান হচ্ছে, সন্ধ্যাবেলার ছায়া দীর্ঘ হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ওঠো, আমরা মধ্যাহ্নেই তাদের আক্রমণ করি। কিন্তু হায়, দিনের আলো ম্লান হয়ে আসছে, আর সন্ধ্যের ছায়া দীর্ঘতর হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন কর; উঠ, আমরা মধ্যাহ্নকালে যাত্রা করি। ধিক্‌ আমাদিগকে! কেননা দিবাবসান হইতেছে, সন্ধ্যাকালের ছায়া দীর্ঘ হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন কর; উঠ, আমরা মধ্যাহ্নকালে যাত্রা করি। ধিক্‌ আমাদিগকে! কেননা দিবাবসান হইতেছে, সন্ধ্যাকালের ছায়া দীর্ঘ হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলবে, ‘তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। ওঠো, চল, আমরা দুপুর বেলায় আক্রমণ করি। কিন্তু হায়, দিনের আলো কমে যাচ্ছে, আর সন্ধ্যার ছায়া লম্বা হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলবে, ‘তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। ওঠো, চল, আমরা দুপুর বেলায় আক্রমণ করি। কিন্তু হায়, দিনের আলো কমে যাচ্ছে, আর সন্ধ্যার ছায়া লম্বা হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলবে, ‘জেরুশালেম, আক্রমণের জন্য তৈরি হও! আমরা আজ দুপুরেই আক্রমণ করব।’ কিন্তু তারপর তারা বলবে, ‘বড় দেরি হয়ে গেছে, প্রায় শেষ হয়ে এসেছে দিন, দীর্ঘতর হচ্ছে সন্ধ্যার ছায়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জেরুশালেমকে আক্রমণ করার জন্য তৈরী হও| উঠে পড়ো| আজ দুপুরেই আমরা এই শহরকে আক্রমণ করবো| কিন্তু ইতিমধ্যেই খানিকটা দেরি হয়ে গিয়েছে| সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর নামে তাকে আক্রমণ কর। ওঠ, আমরা দুপুর বেলায় আক্রমণ করি। এটি খুবই খারাপ বিষয় যে দিনের আলো কমে যাচ্ছে, সন্ধ্যার ছায়া পড়ছে।