Jeremiah 7:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়ার কাছে মাবুদের এই কালাম নাজেল হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যিরমিয়কে উপাসনা-ঘরের দরজায় দাঁড়িয়ে এই খবর ঘোষণা করতে বললেন যে, যিহূদার যে সমস্ত লোক এই দরজাগুলো দিয়ে সদাপ্রভুর উপাসনা করবার জন্য ঢোকে তারা যেন সদাপ্রভুর বাক্য শোনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ইয়ারমিয়াকে বায়তুল-মোকাদ্দসের দরজায় দাঁড়িয়ে এই খবর ঘোষণা করতে বললেন যে, এহুদার যে সমস্ত লোক এই দরজাগুলো দিয়ে মাবুদের এবাদত করবার জন্য ঢোকে তারা যেন মাবুদের কালাম শোনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে মন্দিরের দেউড়িতে পাঠিয়েছিলেন, যেখানে যিহুদা গোষ্ঠীর লোকেরা উপাসনা করতে গিয়েছিল। তিনি আমাকে সেখানে দাঁড়াতে বলেছেন এবং ইসরায়েলের আরাধ্য ঈশ্বর সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরের এই নির্দেশ তাদের কাছে ঘোষণা করতে বলেছেনঃ তোমাদের জীবনের পথ ও আচরণ পরিত্যাগ কর। তাহলে আমি তোমাদের এখানে থাকতে দেব। ‘আমরা নিরাপদ, এটি প্রভু পরমেশ্বরের মন্দির! এটি প্রভু পরমেশ্বরের মন্দির! এটি প্রভু পরমেশ্বরের মন্দির!’—এই সমস্ত ছলনার কথায় বিশ্বাস করা বন্ধ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ হল যিরমিয়র প্রতি প্রভুর বার্তা:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল,