Jeremiah 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, এই গৃহে আমার সাক্ষাতে দাঁড়াবে, আর বলবে, আমরা উদ্ধার পেলাম, যেন ঐ সমস্ত ঘৃণার কাজ করতে পার?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমার নামে আখ্যাত এই গৃহে, আমার সামনে এসে দাঁড়াবে ও বলবে, “আমরা নিরাপদ,” এই সমস্ত ঘৃণ্য কাজগুলি করার জন্য নিরাপদ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখানে আসিয়া, এই যে গৃহের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, এই গৃহে আমার সাক্ষাতে দাঁড়াইবে, আর বলিবে, আমরা উদ্ধার পাইলাম, যেন ঐ সমস্ত ঘৃণার্হ কার্য্য করিতে পার?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, এই গৃহে আমার সাক্ষাতে দাঁড়াইবে, আর বলিবে, আমরা উদ্ধার পাইলাম, যেন ঐ সমস্ত ঘৃণার্হ কার্য করিতে পার?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর এসে তোমরা আমার ঘরে আমার সামনে এসে দাঁড়িয়ে বল যে, তোমরা নিরাপদ। তোমরা তা কর যাতে তোমরা ঐ সব জঘন্য কাজ করে যেতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর এসে তোমরা আমার ঘরে আমার সামনে এসে দাঁড়িয়ে বল যে, তোমরা নিরাপদ। তোমরা তা কর যাতে তোমরা ঐ সব জঘন্য কাজ করে যেতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যা ঘৃণা করি, সেইসব কাজ তোমরা করে থাক। তারপর আমার মন্দিরে আমারই সামনে এসে দাঁড়িয়ে বল, ‘আমরা নিরাপদ’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি এ সব পাপগুলো করো, তাহলে কি তোমরা এই গৃহের ভেতর, যেটি আমার নামে অভিহিত সেখানে আসতে পারবে এবং আমার সামনে এসে দাঁড়াতে পারবে? তোমরা কি মনে করো আমার সামনে দাঁড়িয়ে তোমরা বলবে, “আমরা সুরক্ষিত|” তাই আমরা এই ধরণের ভয়ঙ্কর কাজ করব?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তোমরা আমার গৃহে এসে আমার সামনে দাঁড়িয়ে বল যে, আমরা নিরাপদ। যাতে তোমরা ঐ সব জঘন্য কাজ করতে পারো?