Jeremiah 7:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু শীলোতে আমার যে স্থান ছিল, যেখানে আমি প্রথমে আমার নাম বাস করিয়েছিলাম, তোমরা একবার সেখানে গমন কর এবং আমার লোক ইসরাইলের নাফরমানীর দরুন আমি সেই স্থানের প্রতি যা করেছি, তা দেখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এখন তোমরা শীলোতে যাও, যেখানে আমি প্রথমে আমার নামের জন্য একটি আবাস তৈরি করেছিলাম, আর দেখো, আমার প্রজা ইস্রায়েলের দুষ্টতার জন্য, আমি তার প্রতি কী করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শীলোতে আমার যে স্থান ছিল, যেখানে আমি প্রথমে আপন নাম বাস করাইয়াছিলাম, তোমরা একবার তথায় গমন কর, এবং আমার প্রজা ইস্রায়েলের দুষ্টতা প্রযুক্ত আমি সেই স্থানের প্রতি যাহা করিয়াছি, তাহা দেখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শীলোতে আমার যে স্থান ছিল, যেখানে আমি প্রথমে আপন নাম বাস করাইয়াছিলাম, তোমরা একবার তথায় গমন কর, এবং আমার প্রজা ইস্রায়েলের দুষ্টতা প্রযুক্ত আমি সেই স্থানের প্রতি যাহা করিয়াছি, তাহা দেখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন তোমরা শীলোতে যেখানে আমি প্রথমে আমার বাসস্থান করেছিলাম সেখানে যাও আর আমার লোক ইস্রায়েলীয়দের দুষ্টতার জন্য আমি তার অবস্থা কি করেছি তা দেখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন তোমরা শীলোতে যেখানে আমি প্রথমে আমার বাসস্থান করেছিলাম সেখানে যাও আর আমার বান্দা বনি-ইসরাইলদের দুষ্টতার জন্য আমি তার অবস্থা কি করেছি তা দেখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শীলোহ্তে যাও, পূজিত হবার জন্য সেই স্থানকে আমি সর্বপ্রথমে মনোনীত করেছিলাম, দেখ, আমার প্রজা ইসরায়েলের পাপের জন্য আমি সেই স্থানের কি দশা করেছি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘যিহূদার লোকরা, তোমরা এখন শীলো শহরে চলে যাও| সেই স্থানে যাও যেখানে আমি আমার প্রথম নামাঙ্কিত বাড়িটি তৈরী করেছিলাম| যাও, গিয়ে দেখে এসো, আমার লোকদের, ইস্রায়েলের লোকদের মন্দ কাজের জন্য আমি ঐ জায়গার কি অবস্থা করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই শীলোতে আমার যে জায়গা ছিল, যেখানে আমি প্রথমে আমার নাম রেখেছিলাম, তোমরা সেখানে যাও এবং আমার প্রজা ইস্রায়েলের দুষ্টতার জন্য আমি তার অবস্থা কি করেছি, তা দেখ।