Jeremiah 7:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন তোমরা এসব কাজ করেছ, মাবুদ এই কথা বলেন এবং আমি খুব ভোরে উঠে তোমাদেরকে কথা বললেও তোমরা শোন নি, আমি তোমাদেরকে ডাকলেও তোমরা জবাব দাও নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, তোমরা যখন এসব কাজ করছিলে, আমি তোমাদের সঙ্গে বারবার কথা বলেছি, কিন্তু তোমরা শুনতে চাওনি; আমি তোমাদের ডাকলেও তোমরা উত্তর দাওনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন তোমরা এই সকল কর্ম্ম করিয়াছ, ইহা সদাপ্রভু কহেন, এবং আমি প্রত্যূষে উঠিয়া তোমাদিগকে কথা কহিলেও তোমরা শুন নাই, আমি তোমাদিগকে ডাকিলেও তোমরা উত্তর দেও নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন তোমরা এই সকল কর্ম করিয়াছ, ইহা সদাপ্রভু কহেন, এবং আমি প্রত্যুষে উঠিয়া তোমাদিগকে কথা কহিলেও তোমরা শুন নাই, আমি তোমাদিগকে ডাকিলেও তোমরা উত্তর দেও নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা এই সব পাপ করেছ, অর্থাৎ আমি তোমাদের বার বার বললেও তোমরা শোন নি আর তোমাদের ডাকলেও উত্তর দাও নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা এই সব গুনাহ্ করেছ, অর্থাৎ আমি তোমাদের বার বার বললেও তোমরা শোন নি আর তোমাদের ডাকলেও জবাব দাও নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সমস্ত পাপ তোমরা করেছ, বারবার আমি নিষেধ করা সত্ত্বেও তোমরা শুনতে চাও নি। আমি যখন তোমাদের ডেকেছি, সাড়া দাও নি তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং আমি এগুলো করব কারণ তোমরা এগুলো সব করছিলে|” এই হল প্রভুর বার্তা| “আমি তোমাদের সঙ্গে বারে বারে কথা বলেছি| কিন্তু তোমরা আমার কথা শুনতে চাও নি| আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা কোন উত্তর দাও নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, তোমরা এই সব কাজ করেছ, এটা সদাপ্রভু বলেন, আমি তোমাদের বার বার বলেছি, কিন্তু তোমরা শোননি। আমি তোমাদের ডেকেছি, কিন্তু তোমরা উত্তর দাওনি।